ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক এসএসসিতে ২ বিষয়ে ফেল করলেও ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা: শিক্ষামন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার কোনো সম্ভাবনা নেই: উপদেষ্টা জাহেদ নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা: আসিফ নজরুল বললেন, ‘কী করুণ আত্মসন্তুষ্টি!’ ড. ইউনূসকে হেনস্তা আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির ‘চরিত্র’ উন্মোচিত করেছে চুয়েটে টানা অবরোধ: নিজ কার্যালয়েই অবরুদ্ধ ভিসি, অসুস্থ হয়ে হাসপাতালে ২ শিক্ষক বার্লিন সফর বাতিল ড. ইউনূসের ওয়েবসাইট থেকে সরানো হলো তার নাম অবিবাহিতদের রাগিয়ে দেয় যেসব কথা দুর্যোগ সহনশীল দেশ গড়তে প্রতিটি পরিবারের সচেতনতা জরুরি: রাষ্ট্রপতি ইরানে সম্ভবত অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প

হরমুজ প্রণালি সাময়িক বন্ধের ঘোষণা আইআরজিসির

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি সাময়িকভাবে বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে ইরানের বিপ্লবী বাহিনীর নৌ শাখা।
  • আপলোড সময় : ১২ জুলাই ২০২৬, দুপুর ১০:১০ সময়
  • আপডেট সময় : ১২ জুলাই ২০২৬, দুপুর ১০:১০ সময়
হরমুজ প্রণালি সাময়িক বন্ধের ঘোষণা আইআরজিসির

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি সাময়িকভাবে বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে ইরানের বিপ্লবী বাহিনীর নৌ শাখা। একই সঙ্গে তারা সতর্ক করেছে, বিদেশি হস্তক্ষেপ বা অনুমোদনহীন নৌপথ ব্যবহার করে চলাচলের যেকোনো চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।


বাহিনীর এক বিবৃতিতে দাবি করা হয়েছে, কয়েকটি জাহাজ নির্ধারিত নৌপথে ফিরে যাওয়ার নির্দেশ অমান্য করেছে। এর মধ্যে একটি জাহাজ নিজের অবস্থান শনাক্তকারী ব্যবস্থা বন্ধ করে সামুদ্রিক নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলেছিল। পরে সতর্কতামূলক গুলি ছোড়ার মাধ্যমে জাহাজটিকে থামানো হয় বলে দাবি করা হয়েছে।


বিবৃতিতে আরও বলা হয়েছে, অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ অব্যাহত থাকলে হরমুজ প্রণালি দিয়ে কোনো জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হবে না। পাশাপাশি ভবিষ্যতে নতুন কোনো হামলা বা আন্তর্জাতিক নৌ চলাচলের নিয়ম লঙ্ঘনের ঘটনা ঘটলে তার কঠোর জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে ইরানের বিপ্লবী বাহিনী।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার