পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি সাময়িকভাবে বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে ইরানের বিপ্লবী বাহিনীর নৌ শাখা।

হরমুজ প্রণালি সাময়িক বন্ধের ঘোষণা আইআরজিসির

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১২ জুলাই ২০২৬, দুপুর ১০:১০ সময় , আপডেট সময় : ১২ জুলাই ২০২৬, দুপুর ১০:১০ সময়

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি সাময়িকভাবে বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে ইরানের বিপ্লবী বাহিনীর নৌ শাখা। একই সঙ্গে তারা সতর্ক করেছে, বিদেশি হস্তক্ষেপ বা অনুমোদনহীন নৌপথ ব্যবহার করে চলাচলের যেকোনো চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।


বাহিনীর এক বিবৃতিতে দাবি করা হয়েছে, কয়েকটি জাহাজ নির্ধারিত নৌপথে ফিরে যাওয়ার নির্দেশ অমান্য করেছে। এর মধ্যে একটি জাহাজ নিজের অবস্থান শনাক্তকারী ব্যবস্থা বন্ধ করে সামুদ্রিক নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলেছিল। পরে সতর্কতামূলক গুলি ছোড়ার মাধ্যমে জাহাজটিকে থামানো হয় বলে দাবি করা হয়েছে।


বিবৃতিতে আরও বলা হয়েছে, অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ অব্যাহত থাকলে হরমুজ প্রণালি দিয়ে কোনো জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হবে না। পাশাপাশি ভবিষ্যতে নতুন কোনো হামলা বা আন্তর্জাতিক নৌ চলাচলের নিয়ম লঙ্ঘনের ঘটনা ঘটলে তার কঠোর জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে ইরানের বিপ্লবী বাহিনী।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯