ঢাকা | |
সংবাদ শিরোনাম :
লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কলম্বিয়ায় সামরিক ঘাঁটিতে বিদ্রোহীদের ড্রোন হামলা, নিহত ৩ '৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার' ভারতের কাছে হেরে বিব্রতকর রেকর্ড গড়ল পাকিস্তান যে নিজের পরিচয় গোপন করে অপকর্ম করে, সেই বড় গুপ্ত: জামায়াত আমির হুংকার দেবেন না, বিএনপি রাজপথ থেকে উঠে আসা দল: পানিসম্পদমন্ত্রী

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনী এক নম্বর : সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনীর নিজস্ব ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান আর্মি ফার্মাসহ চারটি প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সেনাবাহিনী
  • আপলোড সময় : ২০ ডিসেম্বর ২০২৩, দুপুর ৩:৮ সময়
  • আপডেট সময় : ২০ ডিসেম্বর ২০২৩, দুপুর ৩:৮ সময়
জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনী এক নম্বর : সেনাপ্রধান ছবি : সংগৃহীত
বাংলাদেশ সেনাবাহিনীর নিজস্ব ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান আর্মি ফার্মাসহ চারটি প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

বুধবার (২০ ডিসেম্বর) সকালে তিনি গাজীপুরের মেশিন টুলস ফ্যাক্টরিজ এলাকায় প্রধান অতিথি হিসেবে এসব স্থাপনার উদ্বোধন করেন।

এর আগে সেনাবাহিনী প্রধান সামরিক হেলিকপ্টার যোগে অনুষ্ঠানস্থলে পৌঁছালে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান। পরে ইলেকট্রিক সুইচ টিপে সেনা প্রধান আর্মি ফার্মা লিমিটেডের ভিত্তি প্রস্তর স্থাপন, প্রোডাকশন ইউনিট, প্যাকেজিং ইউনিট এবং বিএমটিএফ এ্যাপারেলসের উদ্বোধন করেন এবং প্রকল্প এলাকা ঘুরে দেখেন।

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনী এক নম্বর অবস্থানে রয়েছে জানিয়ে সেনা প্রধান বলেন, সরকারের আন্তরিকতায় বাংলাদেশ সেনাবাহিনী এখন যুগোপযোগী একটি বাহিনীতে রূপান্তরিত হয়েছে।

এরপর সেনাপ্রধান আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে সেনা সদস্যদের নির্দেশ দেন।

পরে তিনি রাজেন্দ্রপুর সেনানিবাসে অডন্যান্স কোরের ৪৩ তম বাৎসরিক অধিনায়ক সম্মেলনের উদ্বোধন করেন।

এ সময় ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ, অন্যান্য অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার, অন্যান্য পদবির সেনাসদস্য এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?