ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা মার্কিনিদের পরিদর্শনের সময় লোডশেডিং, মোবাইলের আলোয় দেখলেন ডাকসুর জুলাই জাদুঘর পুলিশের সামনে পুষ্পা স্টাইল করা আসামিকে আদালত চত্বরে গণপিটুনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে ভারতের গাভাস্কার-কপিলসহ ২১ অধিনায়কের চিঠি সার্ককে শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী বান্দরবানে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বদলির নীতি থেকে বেরিয়ে আসতে হবে: সারজিস আলম প্রতিদিন পাঁচ ঘণ্টা করে লোডশেডিং থাকবে বুয়েটে স্কুলের কমিটিতে রাজনৈতিক দলের নেতা থাকতে পারবেন না: কায়সার কামাল পুলিশের দুই ডিআইজিকে এনএসআইয়ে বদলি রাষ্ট্রবিরোধী তৎপরতায় জড়িত ইবির ৪৪ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা

মিরপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি, এক হামলাকারী আটক

রাজধানীর মিরপুরে দুর্বৃত্তদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের এক নেতা গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে
  • আপলোড সময় : ৮ জুলাই ২০২৬, দুপুর ১০:৬ সময়
  • আপডেট সময় : ৮ জুলাই ২০২৬, দুপুর ১০:৬ সময়
মিরপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি, এক হামলাকারী আটক

রাজধানীর মিরপুরে দুর্বৃত্তদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের এক নেতা গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে মিরপুর-১০ এলাকার চৌরঙ্গী মার্কেটের নিচে এ হামলার ঘটনা ঘটে। ঘটনার পর আগ্নেয়াস্ত্রসহ এক যুবককে আটক করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আহত নেতা নিজ বাসার সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় তিন থেকে চারজনের একটি দল তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। হামলাকারীদের ছোড়া গুলিতে তার দুই পা ও কোমরে আঘাত লাগে। গুলিবিদ্ধ অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন।


ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় শান্ত ভূঁইয়া নামে এক যুবককে আগ্নেয়াস্ত্রসহ আটক করেন স্থানীয়রা। পরে তাকে মিরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, কী কারণে এই হামলা হয়েছে, সে বিষয়ে তারা নিশ্চিত নন। হামলার পেছনের উদ্দেশ্য সম্পর্কে তাদের কাছে কোনো নির্দিষ্ট তথ্য নেই।


ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প জানিয়েছে, আহত ব্যক্তির দুই পা ও কোমরে গুলির আঘাত রয়েছে। তাকে জরুরি চিকিৎসা দেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় চিকিৎসা কার্যক্রম চলছে। এদিকে মিরপুর থানা পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে পূর্বের বিরোধের জেরে হামলার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। হামলায় অন্তত দুজন সরাসরি অংশ নিয়েছিল বলে তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে একজনকে আটক করা হলেও অপর হামলাকারী এখনও পলাতক। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


পুলিশ আরও জানিয়েছে, আহত নেতার অস্ত্রোপচার করা হবে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। হামলার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত চলছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প