ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

সৌম্যর প্রত্যাবর্তন ম্যাচে কিউইদের কাছে সিরিজ হারল বাংলাদেশ

সৌম্যর প্রত্যাবর্তন ম্যাচে কিউইদের কাছে সিরিজ হারল বাংলাদেশ। দুর্ভাগা সৌম্যর ম্যাচে কিউইদের কাছে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। নিজেকে
  • আপলোড সময় : ২০ ডিসেম্বর ২০২৩, দুপুর ১২:২৩ সময়
  • আপডেট সময় : ২০ ডিসেম্বর ২০২৩, দুপুর ১২:২৩ সময়
সৌম্যর প্রত্যাবর্তন ম্যাচে কিউইদের কাছে সিরিজ হারল বাংলাদেশ ছবি : সংগৃহীত
সৌম্যর প্রত্যাবর্তন ম্যাচে কিউইদের কাছে সিরিজ হারল বাংলাদেশ। দুর্ভাগা সৌম্যর ম্যাচে কিউইদের কাছে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। নিজেকে দুর্ভাগায় ভাবতেই পারেন সৌম্য সরকার। এত ভালো খেলেও নিজের দলকে জেতাতে পারলেন না।

রেকর্ডবুকে তোলপাড় করা এক অসাধারণ ইনিংস খেললেও হারের মুখ দেখেছে বাংলাদেশ। দীর্ঘ ৫ বছর পর ১৬৯ রানের একটি ঝলমলে ইনিংস উপহার দেন তিন।

নেলসনের পিচে ঘাসের আধিক্য আর মাঠে বাতাস থাকার পরেও বাংলাদেশের পেসারদের কাছ থেকে গতি আর সুইংয়ের দেখা মেলেনি। দুর্বল বোলিংয়ের সুবাদে টাইগারদের উপর চড়াও হয়েছিলেন উইল ইয়াং এবং হেনরি নিকোলস। একজন করেছেন ৮৯, অন্যজনের রান ৯৫। তাদের এই দুই ইনিংসে ভর করেই নেলসনে কিউইরা জয় পেয়েছে ৭ উইকেটের ব্যবধানে। একইসঙ্গে তিন ম্যাচের সিরিজ জয়টাও নিশ্চিত করেছে স্বাগতিকরা।

নেলসনের সাক্সটন ওভালে বুধবার (২০ ডিসেম্বর) ম্যাচে আগে ব্যাট করে নিউজিল্যান্ডকে ২৯২ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় বাংলাদেশ। শুরুতেই ভালো কিছুর দরকার ছিল কিউইদের জন্য। সেই ভালো শুরুটাই এনে দিলেন দুই কিউই ওপেনার রাচিন রবীন্দ্র এবং উইল ইয়াং।

বাংলাদেশের পেসাররা যেন পিচের ফায়দা নিতেই ভুলে গেলেন। তিন পেসার শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব আর হাসান মাহমুদের কেউই সুবিধা করতে পারেননি কিউই ওপেনারদের সামনে।

তবে এই উইকেটের পরেই যেন বাংলাদেশ ম্যাচ থেকে আরও অনেকটাই ছিটকে পড়ে। দ্বিতীয় উইকেট জুটিতে হেনরি নিকোলসকে নিয়ে উইল ইয়াং। দুজন মিলে গড়েছেন ১২৮ রানের জুটি। স্পিন কিংবা পেস কোন বিভাগেই এই জুটির সামনে সুবিধা করতে পারেনি। সাদামাটা বোলিংয়ে প্রতিপক্ষকে মূলত রানই উপহার দিয়ে গিয়েছেন টাইগার বোলাররা।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ