ঢাকা | |

প্রার্থিতা ফেরত পেতে আবারও চেম্বার আদালতে সাদিক আবদুল্লাহ

বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ প্রার্থিতা ফেরত চেয়ে আবারও আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেছেন। আবেদনে
  • আপলোড সময় : ২০ ডিসেম্বর ২০২৩, দুপুর ১০:৪৩ সময়
  • আপডেট সময় : ২০ ডিসেম্বর ২০২৩, দুপুর ১০:৪৩ সময়
প্রার্থিতা ফেরত পেতে আবারও চেম্বার আদালতে সাদিক আবদুল্লাহ ছবি : সংগৃহীত
বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ প্রার্থিতা ফেরত চেয়ে আবারও আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেছেন। আবেদনে হাইকোর্টের আদেশে স্থগিতাদেশ প্রত্যাহার চেয়েছেন তিনি।

বুধবার (২০ ডিসেম্বর) আবেদনের বিষয়টি সাদিক আবদুল্লাহর আইনজীবী খুরশীদ আলম খান নিশ্চিত করেছেন।  

এর আগে হাইকোর্টে গিয়ে নিজের পক্ষে রায় পেলেও গতকাল মঙ্গলবার আপিল বিভাগে আটকে যায় সাদিক আব্দুল্লাহর প্রার্থিতা। মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে হাইকোর্ট যে রায় দিয়েছিল, আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম তা স্থগিত করে দেন।

পরে সাদিক আবদুল্লাহর আইনজীবী খুরশীদ আলম খান বলেন, চেম্বার কোর্ট বাতিল করেছে, এখন আমরা নিয়মিত লিভ টু আপিল করব।

বরিশালের সাবেক মেয়র সাদিক আবদুল্লাহ দলের মনোনয়ন না পেয়ে বরিশাল-৫ আসনে স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। গত ১৫ ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিলেন।

কিন্তু দ্বৈত নাগরিকত্বের অভিযোগ তুলে তার মনোনয়ন বাতিল চেয়ে পরে ইসিতে আপিল করেন ওই আসনের নৌকার প্রার্থী পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম। শুনানি শেষে সাদিক আবদুল্লাহর প্রার্থিতা বাতিল করে কমিশন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
পশ্চিমবঙ্গে শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল: মমতা

পশ্চিমবঙ্গে শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল: মমতা