ঢাকা | |
সংবাদ শিরোনাম :
হাসিনা আমলের ব্যাংক নিয়ন্ত্রণের সুযোগ আবার ফেরত আনছে বিএনপি: হাসনাত ১৭ বছরে অর্থনীতি ধ্বংস করে গেছে স্বৈরাচার, পুনরুদ্ধারে লড়ছে সরকার: শামা ওবায়েদ ২ কোটির বেশি প্রবীণকে এককালীন ৯০ ডলার দেওয়ার ঘোষণা ট্রাম্পের তরুণদের স্বপ্ন ও সম্ভাবনার গল্প শোনাতে প্রথমা বুক ক্যাফেতে কথাসাহিত্যিক রাহিতুল ইসলাম শাহজালাল বিমানবন্দরে দুই কর্মীর জুতায় মিলল ১৬ কোটি টাকার স্বর্ণ ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির রিমান্ডে ঘটনার সত্যতা স্বীকার করেছেন আখতারুজ্জামান: পুলিশ কিংবদন্তি হওয়ার পথে এগিয়ে চলেছে ইয়ামাল: স্পেন কোচ সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের এপিএস রাশেদুলের সাতটি ব্যাংক হিসাব অবরুদ্ধ সস্ত্রীক প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের ছবি নিয়ে প্রেস উইংয়ের ব‍্যাখ‍্যা

আমিরের তৃতীয় বিয়ের অতিথি তালিকায় প্রাক্তন দুই স্ত্রী, তিন সন্তানসহ পরিবারের সদস্যরা

বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান তৃতীয়বারের মতো বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন। দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাটের সঙ্গে আগামী
  • আপলোড সময় : ৪ জুলাই ২০২৬, সকাল ৯:৫০ সময়
  • আপডেট সময় : ৪ জুলাই ২০২৬, সকাল ৯:৫০ সময়
আমিরের তৃতীয় বিয়ের অতিথি তালিকায় প্রাক্তন দুই স্ত্রী, তিন সন্তানসহ পরিবারের সদস্যরা

বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান তৃতীয়বারের মতো বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন। দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাটের সঙ্গে আগামী ৫ জুলাই নতুন জীবনের সূচনা করবেন তিনি। বিয়ের আয়োজন রাখা হয়েছে একান্ত পারিবারিক পরিবেশে, যেখানে উপস্থিত থাকবেন পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা। ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, মুম্বাইয়ে আমির খানের নিজ বাসভবনেই আইনি প্রক্রিয়ায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। অনুষ্ঠানে প্রায় ১০০ থেকে ১৫০ জন অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে।


অতিথি তালিকায় রয়েছেন আমির খানের দুই সাবেক স্ত্রী, তিন সন্তান এবং পরিবারের অন্যান্য সদস্যরা। পাশাপাশি চলচ্চিত্র অঙ্গনের কয়েকজন ঘনিষ্ঠ সহকর্মী ও নির্মাতারও উপস্থিত থাকার কথা রয়েছে। এদিকে, বলিউডের জনপ্রিয় দুই তারকা শাহরুখ খান ও সালমান খান অনুষ্ঠানে অংশ নেবেন কি না, তা এখনো নিশ্চিত হয়নি। তবে বিভিন্ন সূত্রের দাবি, মূল আয়োজন শেষে তারা নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে যেতে পারেন।


জানা গেছে, বিয়ের আনুষ্ঠানিকতা দুপুরের আগেই শেষ হবে। পরে আমন্ত্রিত অতিথিদের জন্য মধ্যাহ্নভোজের ব্যবস্থা রাখা হয়েছে। হবু দম্পতির পছন্দ অনুযায়ী খাবারের তালিকা প্রস্তুত করা হলেও সে বিষয়ে বিস্তারিত প্রকাশ করা হয়নি। চলতি বছরের মার্চ মাসে নিজের ৬০তম জন্মদিন উপলক্ষে গৌরী স্প্র্যাটকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন আমির খান। তখনই তাদের সম্পর্ক প্রকাশ্যে আসে। প্রায় দুই বছরের সম্পর্কের পর এবার আনুষ্ঠানিকভাবে দাম্পত্য জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন এই তারকা অভিনেতা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা