ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী টেকনাফ সীমান্তের ওপারে বাড়ছে সংঘাত, এপারে রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা জমি নিয়ে বিরোধে বগুড়ায় সংঘর্ষ, নিহত ১ খেজুর রক্তে শর্করা ও হজমশক্তি বাড়াতে সাহায্য করে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের আলোচনায় নজর রেখেছে ভারত: রণধীর জয়সোয়াল ‘স্যার’ না বলায় পথে দেয়াল তুলে ৪ পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ আমিরের তৃতীয় বিয়ের অতিথি তালিকায় প্রাক্তন দুই স্ত্রী, তিন সন্তানসহ পরিবারের সদস্যরা সমর্থকদের তোপ ও সরকারি তদন্ত থেকে বাঁচতে যুক্তরাষ্ট্রে ‘পালালেন’ দক্ষিণ কোরিয়ার কোচ বাপ-দাদা-নিজেরসহ ১৬টি নথি দিয়েও নাগরিকত্ব প্রমাণে ব্যর্থ আসামের আমিনুল জামায়াত শরিয়াভিত্তিক রাষ্ট্র গড়তে চায়, যা বাংলাদেশের মানুষের সঙ্গে যায় না

কোয়ার্টার ফাইনালের টিকিটের লড়াইয়ে আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা, কখন-কোথায় ম্যাচ

কঠিন লড়াই পেরিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এবার কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়ার লক্ষ্যে
  • আপলোড সময় : ৪ জুলাই ২০২৬, সকাল ৯:১৩ সময়
  • আপডেট সময় : ৪ জুলাই ২০২৬, সকাল ৯:১৩ সময়
কোয়ার্টার ফাইনালের টিকিটের লড়াইয়ে আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা, কখন-কোথায় ম্যাচ

কঠিন লড়াই পেরিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এবার কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়ার লক্ষ্যে তাদের সামনে অপেক্ষা করছে নতুন চ্যালেঞ্জ। নকআউট পর্বে দক্ষিণ আমেরিকার দলটির প্রতিপক্ষ আফ্রিকার অন্যতম শক্তিধর দেশ মিসর। ইত্তেফাক অনলাইনের তথ্য অনুযায়ী, শনিবার (৪ জুলাই) সকালে অনুষ্ঠিত রাউন্ড অব ৩২-এর ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে দারুণ প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হয় আর্জেন্টিনা। রোমাঞ্চে ভরা সেই ম্যাচে অতিরিক্ত সময়ের ১১১তম মিনিটে প্রতিপক্ষের আত্মঘাতী গোলে ৩-২ ব্যবধানে জয় তুলে নেয় বিশ্বচ্যাম্পিয়নরা। এই জয়ের মধ্য দিয়েই শেষ ষোলোর টিকিট নিশ্চিত করে তারা।


অন্যদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে মিসর। নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় শেষে ১-১ সমতা থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেই ৪-২ ব্যবধানে জয় তুলে নিয়ে বিশ্বকাপের নকআউট পর্বে প্রথমবারের মতো জায়গা করে নেয় আফ্রিকার দেশটি।


ফলে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও মিসর। ফুটবলপ্রেমীদের প্রতীক্ষিত এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ৭ জুলাই। বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে শেষ ষোলোর এই গুরুত্বপূর্ণ লড়াই।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলো দ্বিতীয় স্ত্রী

ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলো দ্বিতীয় স্ত্রী