ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ইরান যুদ্ধের প্রভাবে বাড়ছে জ্বালানি-খাদ্যের দাম: ব্রাজিলের প্রেসিডেন্ট কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবার বিচারকের ওপর কালো জাদু করতে গিয়ে ভারতীয় গ্রেপ্তার শেখ হাসিনার জন্য আমরা ইনসাফ নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ফেনী‌তে সাংবাদিকের ওপর অবৈধ বালু উত্তোলনকারী‌দের হামলা, প্র‌তিবাদে মানববন্ধন পদার্থবিজ্ঞানের ২ প্রশ্নে আপত্তি, ভুল প্রমাণ হলে পূর্ণ নম্বরের আশ্বাস কোম্পানির মাধ্যমে চিকিৎসাসেবা দিতে পারবে মেডিকেল বিশ্ববিদ্যালয়, বিল পাস সংবিধানে গণভোটের বিধান না থাকলে ২০২৬ সালে নির্বাচনও নেই: শফিকুর রহমান সংবিধান নতুন করে লেখার সুযোগ নেই: চিফ হুইপ বিশ্বকাপ থেকে বাদ পড়ার ২ মাসের মাথায় ডাচ রেফারির আকস্মিক মৃত্যু

মেক্সিকোর বিজয় উদযাপন করতে গিয়ে রাজধানীতে ৪ জনের মৃত্যু

বিশ্বকাপের নকআউট পর্বে ঐতিহাসিক জয়ের আনন্দ মুহূর্তেই শোকে পরিণত হয়েছে মেক্সিকোতে। ইকুয়েডরের বিপক্ষে জয় উদ্‌যাপন করতে গিয়ে রাজধানীতে
  • আপলোড সময় : ২ জুলাই ২০২৬, সকাল ৯:৪৭ সময়
  • আপডেট সময় : ২ জুলাই ২০২৬, সকাল ৯:৪৭ সময়
মেক্সিকোর বিজয় উদযাপন করতে গিয়ে রাজধানীতে ৪ জনের মৃত্যু

বিশ্বকাপের নকআউট পর্বে ঐতিহাসিক জয়ের আনন্দ মুহূর্তেই শোকে পরিণত হয়েছে মেক্সিকোতে। ইকুয়েডরের বিপক্ষে জয় উদ্‌যাপন করতে গিয়ে রাজধানীতে অতিরিক্ত ভিড় ও বিশৃঙ্খলার মধ্যে শ্বাসরোধে চারজনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। বিশ্বকাপের সহ-আয়োজক দেশ মেক্সিকো ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলোতে জায়গা নিশ্চিত করার পর হাজার হাজার সমর্থক রাজধানীর প্রধান সড়কগুলোর একটিতে জড়ো হয়ে উদ্‌যাপনে মেতে ওঠেন। একপর্যায়ে অতিরিক্ত জনসমাগমের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কয়েকজন অসুস্থ হয়ে পড়েন।


স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে দুইজন পুরুষ ও দুইজন নারী রয়েছেন। জরুরি সেবা কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালালেও কয়েকজনকে আর বাঁচানো সম্ভব হয়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, ভিড়ের মধ্যে কয়েকজন শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে অজ্ঞান হয়ে পড়েন। তাদের হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। পরে আরও একজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।


ঘটনার পর নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন নগর কর্তৃপক্ষ। পাশাপাশি ভবিষ্যতে বড় ধরনের জনসমাগম ও উদ্‌যাপনে নিরাপত্তা ও শৃঙ্খলার বিষয়ে আরও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। চার দশকেরও বেশি সময় পর বিশ্বকাপের নকআউট পর্বে জয় পাওয়ার আনন্দে মেতেছিল দেশটির ফুটবলপ্রেমীরা। তবে সেই ঐতিহাসিক সাফল্যের উদ্‌যাপন শেষ পর্যন্ত রূপ নিয়েছে এক বেদনাদায়ক ঘটনায়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার পরিবারের কেউ বাংলাদেশি হয়ে উঠতে পারেনি: সারজিস আলম

শেখ হাসিনার পরিবারের কেউ বাংলাদেশি হয়ে উঠতে পারেনি: সারজিস আলম