ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আগামী গ্রীষ্মে বিদ্যুতের ঘাটতি অনেকটাই কমবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী আশপাশের দেশ থেকে মাদক ঢুকিয়ে দেশকে মেধাশূন্য করার চক্রান্ত চলছে: পানিসম্পদ মন্ত্রী বই দেখে পরীক্ষা দেওয়ায় ৪ পরীক্ষার্থী বহিষ্কার, দুই শিক্ষককে অব্যাহতি নেপালের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬২৩ দুই ফোনেই চার্জ আছে, মানে বিদ্যুতের ঘাটতি কম: যুবদল নেতা নয়ন আজাদ কাশ্মীরের নতুন প্রধানমন্ত্রী ইফতিখার গিলানি লোডশেডিংয়েও ভালো থাকবে মন! ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ড, বিদ্যুৎ সরবরাহ বন্ধ তীব্র কূটনৈতিক চাপে বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিল নেপাল

সারাদেশে সক্রিয় র‌্যাবের ৪২২ টহল দল

সারাদেশে আজ হরতাল পালন করছে বিএনপি। দেশের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রোবাস্ট পেট্রলিংসহ রাজধানীতে ১৩০টি টহল
  • আপলোড সময় : ১৯ ডিসেম্বর ২০২৩, দুপুর ১২:১৪ সময়
  • আপডেট সময় : ১৯ ডিসেম্বর ২০২৩, দুপুর ১২:১৪ সময়
সারাদেশে সক্রিয় র‌্যাবের ৪২২ টহল দল ছবি : সংগৃহীত
সারাদেশে আজ হরতাল পালন করছে বিএনপি। দেশের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রোবাস্ট পেট্রলিংসহ রাজধানীতে ১৩০টি টহল দল মোতায়েন করেছে পুলিশের এলিট ফোর্স র‍্যাব।

পাশাপাশি ঢাকা ছাড়াও সারা দেশে ২৯২টি টইল দল মোতায়েন করেছে র‍্যাব। এ নিয়ে সারাদেশে মোট ৪২২ টহল দল সক্রিয় রয়েছে বলে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে জানিয়েছেন র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, যাত্রী ও পণ্য পরিবহনে নিরাপত্তা প্রদানে দেশের বিভিন্ন স্থানে দূরপাল্লার গণপরিবহন ও পণ্যবাহী পরিবহনকে র‍্যাব টহলের মাধ্যমে এস্কর্ট প্রদান করে নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছে দিচ্ছে র‍্যাব।

যেকোনো ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে বাসস্ট্যান্ড, রেলস্টেশনসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে র‍্যাবের গোয়েন্দারা ছদ্মবেশে নজরদারি অব্যাহত রেখেছে বলে জানান খন্দকার আল মঈন।

তিনি জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে প্রতীক বরাদ্দ পরবর্তীতে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রোবাস্ট টহল, নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারির পাশাপাশি মিথ্যা তথ্য বা গুজব প্রতিরোধে অনলাইনে নজরদারি পরিচালনা করছে র‍্যাব।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস