ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘অন্য দেশের সরকারপ্রধানকে বসিয়ে রেখে তারেক রহমানের সঙ্গে কথা বলেছেন শি জিনপিং’ মায়ের শেষকৃত্য শেষে ক্যাম্পে ফিরলেন ফ্রান্সের কোচ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮০১ কোটি টাকার বাজেট অনুমোদন হিউস্টনে খেলবে ব্রাজিল, নিউজার্সিতে থাকবেন রাফিনিয়া ৩২ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার বিশ্বকাপে অনন্য রেকর্ড, প্রথম দল হিসেবে ব্রাজিলের ‘ফিফটি’ ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় যুদ্ধবিরতি হুমকিতে আফগানিস্তানে ৬.১ মাত্রার ভূমিকম্প, কেঁপেছে কাবুল ও ইসলামাবাদ আদাবরে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ৫ ঘণ্টা পর জাহিদের মৃত্যু বিশ্বকাপে ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা এখন হ্যারি কেইন

অনুমোদন বাতিলে নোটিশ দিল কারিগরি বোর্ড

দীর্ঘদিন ধরে শিক্ষার্থী ভর্তি না হওয়ায় দেশের শত শত কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের পথে হাঁটছে বাংলাদেশ কারিগরি
  • আপলোড সময় : ২৮ জুন ২০২৬, সকাল ৯:৫৬ সময়
  • আপডেট সময় : ২৮ জুন ২০২৬, সকাল ৯:৫৬ সময়
অনুমোদন বাতিলে নোটিশ দিল কারিগরি বোর্ড

দীর্ঘদিন ধরে শিক্ষার্থী ভর্তি না হওয়ায় দেশের শত শত কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের পথে হাঁটছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। প্রাথমিকভাবে ৬২১টি এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) প্রতিষ্ঠানের পাঠদানের অনুমোদন বাতিলের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রধানদের কাছে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। আগামী ২২ জুলাইয়ের মধ্যে কেন তাদের পাঠদানের অনুমতি বাতিল বা প্রত্যাহার করা হবে না, সে বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে বলা হয়েছে।


কারিগরি শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, দীর্ঘ সময় ধরে শিক্ষার্থী ভর্তি না হওয়ায় এসব প্রতিষ্ঠান কার্যত শিক্ষার্থীশূন্য হয়ে পড়েছে। অথচ শিক্ষক ও কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত পরিশোধ করা হচ্ছে। এমন পরিস্থিতিতে আগামী শিক্ষাবর্ষ থেকে ভর্তি কার্যক্রম বন্ধ, পাঠদানের অনুমোদন প্রত্যাহার এবং পরবর্তীতে প্রতিষ্ঠান বন্ধের প্রক্রিয়া অনুসরণ করা হতে পারে।


বোর্ড জানিয়েছে, বিদ্যমান নীতিমালা অনুযায়ী শিক্ষার্থী ভর্তি, অবকাঠামো, পরীক্ষার ফলাফল, শিক্ষক-কর্মচারী নিয়োগ, ব্যবস্থাপনা কমিটি, গ্রন্থাগার, যন্ত্রপাতি ও অন্যান্য শর্ত পূরণে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুমোদন বাতিল করার ক্ষমতা রয়েছে। জানা গেছে, শোকজ পাওয়া প্রতিষ্ঠানের মধ্যে ৪৪৩টি এসএসসি (ভোকেশনাল) এবং ১৭৮টি দাখিল (ভোকেশনাল) প্রতিষ্ঠান রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কারিগরি শিক্ষা বোর্ড।


শিক্ষাবিদদের মতে, কারিগরি শিক্ষার মানোন্নয়ন ও কার্যকর প্রতিষ্ঠানগুলোকে টিকিয়ে রাখতে অকার্যকর ও শিক্ষার্থীশূন্য প্রতিষ্ঠানগুলোর বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে বড় পতন

বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে বড় পতন