ঢাকা | |
সংবাদ শিরোনাম :
জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক দেশের সব ব্যাংকের কার্যক্রম চালু থাকবে আজ মিষ্টির শূন্য আসনে এমপি হতে চান সাবেক সংসদ সদস্যসহ বিএনপির ৭০ নেত্রী মুক্তি পেয়েছেন নেহা বোরা, আদালতে হাজির করা হবে অভিজিৎ দীপকেকে ১৯ পদে ৭৫৩ জনকে নিয়োগ দেবে পেট্রোবাংলা, ঘরে বসে আবেদন করবেন যেভাবে সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন

চুয়াডাঙ্গায় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

চুয়াডাঙ্গার দর্শনার বারাদি সীমান্তে বিএসএফের গুলিতে দুইজন বাংলাদেশি নিহত হয়েছে।জানা গেছে, শনিবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত ১০ টার
  • আপলোড সময় : ১৭ ডিসেম্বর ২০২৩, দুপুর ৩:৩৬ সময়
  • আপডেট সময় : ১৭ ডিসেম্বর ২০২৩, দুপুর ৩:৩৬ সময়
চুয়াডাঙ্গায় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত ছবি : সংগৃহীত
চুয়াডাঙ্গার দর্শনার বারাদি সীমান্তে বিএসএফের গুলিতে দুইজন বাংলাদেশি নিহত হয়েছে।

জানা গেছে, শনিবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত ১০ টার দিকে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধীনে বারাদী বিওপির সীমান্ত পিলার ৮২/২ হতে ভারতের অভ্যন্তরে আনুমানিক ৩০০ গজ কলা বাগান নামক স্থানে বিএসএফ গোবিন্দপুর ক্যাম্পের টহলদলের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়।

নিহতরা হলো দর্শনা থানার পারকৃষ্ণপুর মদনা-ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের হায়দার আলীর ছেলে সাহারুল (৩০) ও শরীফুল ইসলামের ছেলে মোঃ খাজা মিয়া (২৫)।

রোববার (১৭ ডিসেম্বর) সকালে গোবিন্দপুর ক্যাম্পের বিএসএফ মরদেহ দুটি পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণগঞ্জ থানায় নিয়ে যায় বলে জানা যায়। এরা চোরাকারবারী করতে রাতের বেলা অবৈধভাবে ভারতে গিয়েছিল বলে জানা যায়।

পারকৃষ্ণপুর মদনা-ইউনিয়নের চেয়ারম্যান জাকারিয়া আলম জানান, আমি যতদুর জেনেছি গত রাতে এরা ভারতে গরু আনতে গিয়েছিল।

কৃষ্ণগঞ্জ থানার (ওসি) বাপিন মুর্খার্জি জানান, বাংলাদেশি দুই নাগরিকের মরদেহ দুটি নদীয়ার কৃষ্ণনগরের শক্তিনগর মর্গে পাঠানো হয়েছে।

বিজিবির চুয়াডাঙ্গা ৬ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, আমি ছুটিতে ঢাকায় আছি। তবে জেনেছি ওরা রাতে আঁধারে চোরাকারকারীর জন্য ভারতের অভ্যন্তরে গিয়েছিল। এ ঘটনায় পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। তারপর বিস্তারিত জানানো যাবে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা