ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

সমঝোতার আসনগুলোতে আ.লীগের প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহার করতেই হবে: কাদের

যেসব আসনে সমঝোতা করবে সেসব আসনে আওয়ামী লীগ প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহার করতেই হবে বলে জানিয়েছে আওয়ামী লীগের সাধারণ
  • আপলোড সময় : ১৭ ডিসেম্বর ২০২৩, দুপুর ২:৩০ সময়
  • আপডেট সময় : ১৭ ডিসেম্বর ২০২৩, দুপুর ২:৩০ সময়
সমঝোতার আসনগুলোতে আ.লীগের প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহার করতেই হবে: কাদের ছবি : সংগৃহীত
যেসব আসনে সমঝোতা করবে সেসব আসনে আওয়ামী লীগ প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহার করতেই হবে বলে জানিয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, আজ প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন, বিকেল ৪টার মধ্যেই আসন বণ্টন চূড়ান্ত হয়ে যাবে। যেসব আসনে সমঝোতা করবে সেসব আসনে আওয়ামী লীগ প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহার করতেই হবে। 

আজ রবিবার (১৭ ডিসেম্বর) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক বিষয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, 'যেসব আসনে সমঝোতা হবে, সেসব আসনে আওয়ামী লীগের প্রার্থী প্রত্যাহার করতে হবেই। জাতীয় পার্টির সঙ্গে আওয়ামী লীগের সমঝোতা আছে। বসে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমমনা সকলের মধ্যে ঐক্য থাকা দরকার। আজ বিকেল ৪টার মধ্যে ঠিক হয়ে যাবে আসন বণ্টন। আমরা প্রস্তাব দিয়েছি। তাদের প্রত্যাশা আছে। আমরা কতগুলো দিতে পারি তাও ভাবতে হবে।'

বিজয় দিবসকে কটাক্ষ করে মঈন খান একে পরাজয় দিবস বলেছে উল্লেখ করে তিনি বলেন, এটা বিএনপি ও জামায়াতের জন্যে পরাজয় দিবস, বাংলাদেশের জন্য নয়।

ওয়েস্ট মিনিস্টার সিস্টেমে নির্বাচনে সরকার রুটিন দায়িত্ব পালন করে, বাংলাদেশেও তাই হচ্ছে বলে জানান কাদের।

যারা নির্বাচনকে ভাগাভাগির নির্বাচন বলে তাদের প্রতি প্রশ্ন রেখে কাদের বলেন, যে নির্বাচনে ২৮ দল অংশ নেয়, যে নির্বাচনে ২ হাজার ২৬০ প্রার্থী অংশ নেয় সেই নির্বাচন কীভাবে ভাগাভাগির নির্বাচন হয়।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ