ঢাকা | |
সংবাদ শিরোনাম :
এন্টারপ্রেনিয়ার মিডল ইস্টের আন্তর্জাতিক পুরস্কার পেল ফান্ডেডনেক্সট বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান: প্রধানমন্ত্রী চীনের কাছে ৭-১ গোলে বিধ্বস্ত বাংলাদেশ হারের পর লিটন বললেন, ‘আমরা অনেক দিন রুমে বসে ছিলাম’ বিএনপির পায়ের নিচে আর মাটি নাই: ডাকসু ভিপি পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা বাংলাদেশের আজ ইন্দোনেশিয়া পরীক্ষা গাইবান্ধায় দিনে-দুপুরে অস্ত্র ঠেকিয়ে টাকা ও মোটরসাইকেল ছিনতাই মিরপুরে উচ্ছেদ অভিযানে হামলা, চার মামলায় আসামি এক হাজার, গ্রেপ্তার ২৬ আম্মার ছিলেন শিবিরের ‘সাথী’, বহিষ্কার হন শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে

চিড়িয়াখানায় চার নতুন অতিথি

জাতীয় চিড়িয়াখানার প্রাণিবৈচিত্র্য আরও সমৃদ্ধ করতে এবং দর্শনার্থীদের জন্য নতুন আকর্ষণ যোগ করতে দক্ষিণ আফ্রিকা থেকে আনা হয়েছে
  • আপলোড সময় : ২৪ জুন ২০২৬, দুপুর ১০:১২ সময়
  • আপডেট সময় : ২৪ জুন ২০২৬, দুপুর ১০:১২ সময়
চিড়িয়াখানায় চার নতুন অতিথি

জাতীয় চিড়িয়াখানার প্রাণিবৈচিত্র্য আরও সমৃদ্ধ করতে এবং দর্শনার্থীদের জন্য নতুন আকর্ষণ যোগ করতে দক্ষিণ আফ্রিকা থেকে আনা হয়েছে চারটি নতুন প্রাণী। এর মধ্যে রয়েছে দুটি কমন ইল্যান্ড এবং দুটি পুরুষ ওয়াইল্ডিবিস্ট। মঙ্গলবার (২৩ জুন) জাতীয় চিড়িয়াখানায় আয়োজিত এক অনুষ্ঠানে নতুন আনা প্রাণীগুলো আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।


অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, দেশের চিড়িয়াখানাগুলোকে আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। প্রাণী সংরক্ষণ, গবেষণা, শিক্ষা ও বিনোদনের সমন্বয়ে জাতীয় চিড়িয়াখানাকে আধুনিক প্রতিষ্ঠানে রূপান্তরের কাজ চলছে। নতুন প্রাণী সংযোজন সেই প্রচেষ্টারই অংশ। তিনি আরও বলেন, এসব নতুন প্রাণীর আগমনে দর্শনার্থীরা ভিন্ন অভিজ্ঞতা অর্জন করবেন এবং দেশের প্রাণিবৈচিত্র্য সংরক্ষণ কার্যক্রম আরও শক্তিশালী হবে।


প্রতিমন্ত্রী চিড়িয়াখানা কর্তৃপক্ষকে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, আধুনিক ও দর্শনার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং চিড়িয়াখানাকে আরও আকর্ষণীয় করে তোলার নির্দেশনাও দেন। অনুষ্ঠানে প্রাণিসম্পদ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জাতীয় চিড়িয়াখানার পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, কমন ইল্যান্ড আফ্রিকার বৃহত্তম অ্যান্টিলোপ প্রজাতির একটি এবং ওয়াইল্ডিবিস্ট আফ্রিকার তৃণভূমির অন্যতম পরিচিত বন্যপ্রাণী।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১০০ পদে চাকরি, আবেদন ১৮ অক্টোবর পর্যন্ত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১০০ পদে চাকরি, আবেদন ১৮ অক্টোবর পর্যন্ত