ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান অস্ত্র-সংকট সম্পর্কে জানতেন না ট্রাম্প, হেগসেথের সঙ্গে বাগ্‌যুদ্ধে জড়ান প্রেসিডেন্ট নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী ড. জাফর ইকবাল, ঢাবির সাবেক ভিসির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে আরও বেশি ডিজেল চেয়েছি: জ্বালানিমন্ত্রী জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে লংমার্চের ঘোষণা ১১-দলীয় ঐক্যের বিএনপির সভায় আওয়ামী লীগ নেতার ফুলেল শুভেচ্ছা, কয়েক লাখ টাকার লেনদেনের অভিযোগ প্রথম দিনেই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে ভিড়, শেষ ৯০০ টিকিট আবারও বিক্ষোভে উত্তাল ভারতের ঝাড়খণ্ড, চলছে ৯ দিন ধরে রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা

পেনাল্টি থেকে গোল হলে হয়তো বাকি দুটি গোল পেতাম না: মেসি

আরও একবার নিজের জাদু দেখালেন লিওনেল মেসি। তার জোড়া গোলে অস্ট্রিয়াকে ২–০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করেছে আর্জেন্টিনা।
  • আপলোড সময় : ২৩ জুন ২০২৬, দুপুর ১০:২৮ সময়
  • আপডেট সময় : ২৩ জুন ২০২৬, দুপুর ১০:২৮ সময়
পেনাল্টি থেকে গোল হলে হয়তো বাকি দুটি গোল পেতাম না: মেসি

আরও একবার নিজের জাদু দেখালেন লিওনেল মেসি। তার জোড়া গোলে অস্ট্রিয়াকে ২–০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ম্যাচের শুরুতে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়ে কিছুটা চাপে পড়ে যান মেসি। তবে ৩৮ মিনিটে দুর্দান্ত এক গোল করে দলকে এগিয়ে দেন আর্জেন্টাইন অধিনায়ক। এরপর যোগ করা সময়ে নিজের দ্বিতীয় গোল করে জয় নিশ্চিত করেন তিনি।


ম্যাচ শেষে মেসি বলেন, এই জয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং কঠিন লড়াইয়ের পরই তারা যোগ্য দল হিসেবে জয় পেয়েছে। তার ভাষায়, “এটা বিশ্বকাপ, এখানে প্রতিটি ম্যাচই কঠিন। আমরা নকআউট নিশ্চিত করেছি, এতে দল স্বস্তি পেয়েছে।” বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার তালিকায় নতুন ইতিহাস গড়েছেন মেসি। প্রথম গোলের মাধ্যমে তিনি জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ড ছাড়িয়ে এককভাবে শীর্ষে উঠে আসেন।


পেনাল্টি মিস নিয়ে তিনি বলেন, সেটি গোল হলে ম্যাচের গতিপথ ভিন্ন হতে পারত, তবে দলের জয়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ। দলের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করে মেসি জানান, ফলাফল ও খেলায় তারা খুশি এবং সামনে আরও ভালো করার প্রত্যাশা রয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান