ঢাকা | |

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট থেকে ছিটকে গেলেন লিটন

জিম্বাবুয়ে সফরের একমাত্র টেস্ট ম্যাচ থেকে ছিটকে গেছেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস। তার জায়গায় দলে অন্তর্ভুক্ত করা
  • আপলোড সময় : ২২ জুন ২০২৬, দুপুর ১০:১৯ সময়
  • আপডেট সময় : ২২ জুন ২০২৬, দুপুর ১০:১৯ সময়
জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট থেকে ছিটকে গেলেন লিটন

জিম্বাবুয়ে সফরের একমাত্র টেস্ট ম্যাচ থেকে ছিটকে গেছেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস। তার জায়গায় দলে অন্তর্ভুক্ত করা হয়েছে মাহিদুল ইসলাম অঙ্কন। রোববার (২১ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


পায়ের পেশির চোটের কারণে চট্টগ্রামে অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজেও খেলতে পারেননি লিটন দাস। বিসিবির মেডিকেল বিভাগ জানিয়েছে, আসন্ন টেস্ট ম্যাচের আগে তার পূর্ণ ফিটনেসে ফেরা সম্ভব নয়, তাই তাকে বিশ্রামে রাখা হয়েছে।


আগামী ২৮ জুন হারারেতে শুরু হবে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটি। এরপর স্বাগতিকদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করবে দুদক

আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করবে দুদক