ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বোমা হামলার আশঙ্কায় দেশজুড়ে সতর্কতা, পুলিশ বলছে ‘গুজব’ মুক্তিযুদ্ধ ছিল জনতার যুদ্ধ, কোনো রাজনৈতিক দলের নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ‘এক দফা’ কোনো নেতার একক ঘোষণা নয়, এটি জনতার আকাঙ্ক্ষার প্রতিফলন: নুরুল হক হযরত শাহজালাল বিমানবন্দরে বলাকা লাউঞ্জে আগুন সবজির দাম এখনো চড়া, ডিমের দামও বাড়ছে ভাঙছে না বিজয়ের সংসার, বিচ্ছেদের মামলা প্রত্যাহার করে নিলেন স্ত্রী ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে ৭ হাজার কোটি টাকা জরিমানা ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত দেশের আট জেলায় বজ্রবৃষ্টির আশঙ্কা, ছয় অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ হরমুজে নৌজোট গঠনের তাগিদ যুক্তরাষ্ট্রের, অনাগ্রহ ইউরোপের

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো আপন বড় ভাই

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মসজিদের ভেতরে নামাজরত অবস্থায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার
  • আপলোড সময় : ২২ জুন ২০২৬, দুপুর ১০:৪ সময়
  • আপডেট সময় : ২২ জুন ২০২৬, দুপুর ১০:৪ সময়
মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো আপন বড় ভাই

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মসজিদের ভেতরে নামাজরত অবস্থায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার বড় ভাইয়ের বিরুদ্ধে। রোববার (২১ জুন) দুপুরে কাজিরহাট থানার আন্দারমানিক এলাকায় এ ভয়াবহ ঘটনা ঘটে। নিহত নজরুল সরদার (৪৫) ওই এলাকার বাসিন্দা এবং সৌদি আরবপ্রবাসী ছিলেন। অভিযুক্ত তার বড় ভাই হারুন সরদার। ঘটনার পরপরই অভিযুক্ত পালিয়ে যায়।


স্থানীয় সূত্রে জানা যায়, পৈতৃক সম্পত্তি ও খাস জমি নিয়ে দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। একাধিকবার সালিশ হলেও সমস্যার সমাধান হয়নি। সম্প্রতি ওই বিরোধপূর্ণ জমিতে নজরুল সরদার বেড়া দিলে ক্ষোভ আরও বাড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, যোহরের নামাজ চলাকালে হারুন সরদার হঠাৎ মসজিদে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে ভাই নজরুল সরদারের ওপর হামলা চালান। এলোপাতাড়ি আঘাতে তিনি গুরুতর আহত হন।


মসজিদের ইমাম জানান, নামাজের মাঝপথে চিৎকার শুনে তিনি পিছনে তাকালে হামলার দৃশ্য দেখতে পান। এ সময় থামাতে গেলে হামলাকারী আরও উত্তেজিত হয়ে চারদিকে অস্ত্র ঘোরাতে থাকেন, এতে একজন মুসল্লিও আহত হন। আহত নজরুল সরদারকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।


নিহতের পরিবার জানিয়েছে, জমি নিয়ে বিরোধের কারণে আগেও হামলার ঘটনা ঘটেছিল। সৌদি আরবে ফেরার প্রস্তুতি থাকলেও পারিবারিক অনুরোধে তিনি দেশে অবস্থান করছিলেন। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি জমি বিরোধকে কেন্দ্র করেই ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে এবং মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান