ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান অস্ত্র-সংকট সম্পর্কে জানতেন না ট্রাম্প, হেগসেথের সঙ্গে বাগ্‌যুদ্ধে জড়ান প্রেসিডেন্ট নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী ড. জাফর ইকবাল, ঢাবির সাবেক ভিসির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে আরও বেশি ডিজেল চেয়েছি: জ্বালানিমন্ত্রী জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে লংমার্চের ঘোষণা ১১-দলীয় ঐক্যের বিএনপির সভায় আওয়ামী লীগ নেতার ফুলেল শুভেচ্ছা, কয়েক লাখ টাকার লেনদেনের অভিযোগ প্রথম দিনেই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে ভিড়, শেষ ৯০০ টিকিট আবারও বিক্ষোভে উত্তাল ভারতের ঝাড়খণ্ড, চলছে ৯ দিন ধরে রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা

১৭ হাজার পিস ইয়াবাসহ দম্পতি আটক

কক্সবাজার শহরের সদর হাসপাতালের সামনে থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে প্রায়
  • আপলোড সময় : ২২ জুন ২০২৬, দুপুর ১০:০ সময়
  • আপডেট সময় : ২২ জুন ২০২৬, দুপুর ১০:০ সময়
১৭ হাজার পিস ইয়াবাসহ দম্পতি আটক

কক্সবাজার শহরের সদর হাসপাতালের সামনে থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে প্রায় ১৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। রোববার (২১ জুন) রাত ৮টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নয়াপাড়া এলাকার বাসিন্দা জাগির হোসেন (৩০) এবং তার স্ত্রী আয়েশা (২৭)।


কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মুহাম্মদ আলী জানান, সিএনজিযোগে টেকনাফ থেকে আসা ওই দম্পতি সদর হাসপাতাল এলাকায় নামেন। পরবর্তী গন্তব্যে যাওয়ার প্রস্তুতির সময়ই পুলিশ তাদের আটক করে।


তিনি আরও জানান, তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ১৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক দম্পতিকে জিজ্ঞাসাবাদ চলছে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চার প্রকার ধর্মীয় জ্ঞান শিক্ষা করা সবার জন্য ফরজ

চার প্রকার ধর্মীয় জ্ঞান শিক্ষা করা সবার জন্য ফরজ