ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সামিট এলএনজি টার্মিনাল বন্ধ, দেশজুড়ে গ্যাস সংকট ব্যবসায়ী নাসিরের করা মামলায় পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি মিরপুরের সড়কে শ্রমিক নেই, নিরাপত্তায় ১০ হাজার পুলিশ সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ওসির গাড়িতে আগুন তাহসিফ হ'ত্যা মামলায় দিশার ফের ৭ দিনের রিমান্ড আবেদন আবারও বাড়লো স্বর্ণের দাম নারায়ণগঞ্জের ফতুল্লায় শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া, টিয়ার শেল নিক্ষেপ মিশিগানে ইতিহাস গড়ে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল–সাইদ রিপাবলিকানদের ভরাডুবির পর ‘স্পেস লেজার’ নিয়ে ব্যঙ্গ মাস্কের কংগ্রেসের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্বে ডেমোক্র্যাট মার্সি ক্যাপ্টুর

দেশভাগ, অনুপ্রবেশ ও বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বিষয়ে হুশিয়ারি মোদির

পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে দেশভাগ, অবৈধ অনুপ্রবেশ এবং ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ ইস্যুতে কংগ্রেস, বামপন্থী
  • আপলোড সময় : ২১ জুন ২০২৬, দুপুর ১০:৩৫ সময়
  • আপডেট সময় : ২১ জুন ২০২৬, দুপুর ১০:৩৫ সময়
দেশভাগ, অনুপ্রবেশ ও বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বিষয়ে হুশিয়ারি মোদির

পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে দেশভাগ, অবৈধ অনুপ্রবেশ এবং ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ ইস্যুতে কংগ্রেস, বামপন্থী দল ও তৃণমূল কংগ্রেসের তীব্র সমালোচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার হুগলির তারকেশ্বরে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গকে অবৈধ অনুপ্রবেশকারীদের আশ্রয়স্থল হিসেবে গড়ে উঠতে দেওয়া হয়েছে। অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী ও রাজ্যপাল আরএন রবিও উপস্থিত ছিলেন।


মোদি বলেন, দেশভাগের সময় কংগ্রেস বাংলাকে অবহেলা করেছে। পরবর্তীতে কংগ্রেস, বামপন্থী দল এবং তৃণমূল—সবাই মিলে ‘তোষণের রাজনীতি’ চালিয়েছে বলে তিনি দাবি করেন। তিনি আরও বলেন, বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির ওপর বিদেশি প্রভাব চাপিয়ে দেওয়া হয়েছে এবং দশকের পর দশক ধরে রাজনৈতিক দলগুলো অবৈধ অনুপ্রবেশকে প্রশ্রয় দিয়েছে।


দেশভাগ প্রসঙ্গে তিনি ১৯৪৬ সালের কলকাতা ও নোয়াখালির সাম্প্রদায়িক সহিংসতার কথাও উল্লেখ করেন এবং বলেন, সেই বেদনার মধ্যেও বাংলা তার নিজস্ব পরিচয় ধরে রেখেছে। সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ প্রসঙ্গে মোদি অভিযোগ করেন, পূর্ববর্তী রাজ্য সরকার জমি হস্তান্তরের কাজ আটকে রেখেছিল, তবে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রক্রিয়া এগিয়েছে।


উল্লেখ্য, পশ্চিমবঙ্গ দিবসের তারিখ নিয়ে রাজনৈতিক বিতর্ক রয়েছে। বর্তমান সরকার ২০ জুনকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করছে, যা ১৯৪৭ সালে বাংলার প্রাদেশিক আইনসভায় পশ্চিমবঙ্গকে ভারতের অন্তর্ভুক্ত করার প্রস্তাব গৃহীত হওয়ার দিনকে স্মরণ করে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্যোক্তা তৈরিতে ৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

উদ্যোক্তা তৈরিতে ৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী