ঢাকা | |
সংবাদ শিরোনাম :
জাতীয় স্বার্থ নয়, বিএনপি দলীয় স্বার্থ আদায়ে সরকারে গিয়েছে: নাহিদ ইসলাম যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে শর্ত দিয়েছে ইরান, অপেক্ষা ট্রাম্পের উত্তরের সারা দেশে খননকৃত খালগুলোকে আয়বর্ধক খাতে রূপান্তর করতে হবে : ত্রাণমন্ত্রী সরকারকে দোষ দেই না, নানা খরচে সরকার বিপর্যস্ত: রুমিন ফারহানা অপ্রতীম হত্যাকাণ্ড: নিরাপত্তা দিতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি সাদিক কায়েমের ‘কোরআন-সুন্নাহ বিরোধী আইন করার মূল্য সরকারকে দিতে হবে’ চীনের নৌবাহিনীর জাহাজ পরিদর্শন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধানের এবার সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ অপ্রতীম হত্যা: তিন ‘ঘাতকের’ সঙ্গে মিলল সেই আইফোনও কুমিল্লায় ঝটিকা মিছিল, আওয়ামী লীগের ১৫ নেতাকর্মী গ্রেপ্তার

বিশ্বকাপের মাঝেই মেসির সতীর্থ হচ্ছেন ব্রাজিলিয়ান তারকা

বিশ্বকাপে ব্রাজিলের হয়ে খেলার ব্যস্ততার মাঝেই নিজের ক্লাব ভবিষ্যৎ নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছেন মিডফিল্ডার ক্যাসেমিরো। বিভিন্ন সূত্রের দাবি,
  • আপলোড সময় : ২১ জুন ২০২৬, দুপুর ১০:৩১ সময়
  • আপডেট সময় : ২১ জুন ২০২৬, দুপুর ১০:৩১ সময়
বিশ্বকাপের মাঝেই মেসির সতীর্থ হচ্ছেন ব্রাজিলিয়ান তারকা

বিশ্বকাপে ব্রাজিলের হয়ে খেলার ব্যস্ততার মাঝেই নিজের ক্লাব ভবিষ্যৎ নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছেন মিডফিল্ডার ক্যাসেমিরো। বিভিন্ন সূত্রের দাবি, আগামী মৌসুমে তিনি লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিতে যাচ্ছেন। জানা গেছে, ৩৪ বছর বয়সী এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্লাবটির সঙ্গে মৌখিক সমঝোতায় পৌঁছেছেন। ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে তার চুক্তির মেয়াদ জুনের শেষে শেষ হচ্ছে। ক্লাবটি নতুন চুক্তির প্রস্তাব দিলেও তা গ্রহণ না করে ইউরোপিয়ান ফুটবলের দীর্ঘ অধ্যায় শেষ করার পথে তিনি।


চূড়ান্ত চুক্তি ও আনুষ্ঠানিক ঘোষণা বাকি থাকলেও দুই পক্ষের সমঝোতা প্রায় সম্পন্ন বলে জানা গেছে। চুক্তি স্বাক্ষর হলে মেসির নেতৃত্বাধীন ইন্টার মায়ামির মিডফিল্ডে বড় শক্তি যোগ হবে বলে ধারণা করা হচ্ছে। ম্যানচেস্টার ইউনাইটেডে শেষ মৌসুমে ভালো ফর্মে ছিলেন ক্যাসেমিরো। প্রিমিয়ার লিগে ৩৪ ম্যাচে ৯ গোল করে নিজের ক্যারিয়ারের অন্যতম সেরা মৌসুম কাটিয়েছেন তিনি।


ক্লাব পরিবর্তনের সিদ্ধান্তে পারিবারিক কারণও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। যুক্তরাষ্ট্রের জীবনযাপন ও সন্তানের ভবিষ্যৎ বিবেচনায় মায়ামিকে বেছে নিয়েছেন তিনি। একই কারণে সৌদি আরবের একটি ক্লাবের প্রস্তাবও প্রত্যাখ্যান করেছেন বলে জানা গেছে। বর্তমানে ব্রাজিলের হয়ে তৃতীয় বিশ্বকাপে খেলছেন এই মিডফিল্ডার। বিশ্বকাপ চলাকালীন সময়েই তার ক্লাব পরিবর্তনের এই খবর ফুটবল বিশ্বে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্যাক-টু-ব্যাক এলসির বিল ২৭০ দিনের বেশি বকেয়া হলে ইডিএফ ঋণ নয়

ব্যাক-টু-ব্যাক এলসির বিল ২৭০ দিনের বেশি বকেয়া হলে ইডিএফ ঋণ নয়