ঢাকা | |
সংবাদ শিরোনাম :
জাতীয় স্বার্থ নয়, বিএনপি দলীয় স্বার্থ আদায়ে সরকারে গিয়েছে: নাহিদ ইসলাম যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে শর্ত দিয়েছে ইরান, অপেক্ষা ট্রাম্পের উত্তরের সারা দেশে খননকৃত খালগুলোকে আয়বর্ধক খাতে রূপান্তর করতে হবে : ত্রাণমন্ত্রী সরকারকে দোষ দেই না, নানা খরচে সরকার বিপর্যস্ত: রুমিন ফারহানা অপ্রতীম হত্যাকাণ্ড: নিরাপত্তা দিতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি সাদিক কায়েমের ‘কোরআন-সুন্নাহ বিরোধী আইন করার মূল্য সরকারকে দিতে হবে’ চীনের নৌবাহিনীর জাহাজ পরিদর্শন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধানের এবার সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ অপ্রতীম হত্যা: তিন ‘ঘাতকের’ সঙ্গে মিলল সেই আইফোনও কুমিল্লায় ঝটিকা মিছিল, আওয়ামী লীগের ১৫ নেতাকর্মী গ্রেপ্তার

জার্মানির জালে আইভরিকোস্টের গোল

বিশ্বকাপের প্রথম ম্যাচে কুরাসাওকে বড় ব্যবধানে হারিয়ে আত্মবিশ্বাসী সূচনা করা জার্মানি দ্বিতীয় ম্যাচে আইভরিকোস্টের বিপক্ষে হোঁচট খেয়েছে। ম্যাচের
  • আপলোড সময় : ২১ জুন ২০২৬, সকাল ৯:৫৮ সময়
  • আপডেট সময় : ২১ জুন ২০২৬, সকাল ৯:৫৮ সময়
জার্মানির জালে আইভরিকোস্টের গোল

বিশ্বকাপের প্রথম ম্যাচে কুরাসাওকে বড় ব্যবধানে হারিয়ে আত্মবিশ্বাসী সূচনা করা জার্মানি দ্বিতীয় ম্যাচে আইভরিকোস্টের বিপক্ষে হোঁচট খেয়েছে। ম্যাচের প্রথমার্ধে গোল হজম করে পিছিয়ে পড়েছে ইউরোপের শক্তিশালী দলটি। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে জার্মানি। একাধিক আক্রমণে প্রতিপক্ষের রক্ষণভাগ ব্যস্ত রাখলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি তারা। একবার বল জালে পাঠালেও ফাউলের কারণে সেই গোল বাতিল হয়ে যায়।


জার্মানির ধারাবাহিক আক্রমণের মধ্যেই ম্যাচের ৩০তম মিনিটে পাল্টা আক্রমণ থেকে সাফল্য পায় আইভরিকোস্ট। বক্সের ভেতরে সৃষ্ট জটলার পর ফিরতি বলে জোরালো শট নিয়ে গোল করেন ফ্রাঙ্ক কেসি। তার নিখুঁত ফিনিশিংয়ে ১-০ ব্যবধানে এগিয়ে যায় আফ্রিকার প্রতিনিধিরা।


গোল হজমের পর সমতায় ফেরার চেষ্টা চালিয়ে যায় জার্মানি। তবে আইভরিকোস্টের সংগঠিত রক্ষণভাগের সামনে বারবার বাধার মুখে পড়ে তাদের আক্রমণ। কেসির একমাত্র গোলে এগিয়ে থেকে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখার চেষ্টা করছে আইভরিকোস্ট, অন্যদিকে সমতা ফেরাতে মরিয়া জার্মানি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্যাক-টু-ব্যাক এলসির বিল ২৭০ দিনের বেশি বকেয়া হলে ইডিএফ ঋণ নয়

ব্যাক-টু-ব্যাক এলসির বিল ২৭০ দিনের বেশি বকেয়া হলে ইডিএফ ঋণ নয়