ঢাকা | |
সংবাদ শিরোনাম :
জাতীয় স্বার্থ নয়, বিএনপি দলীয় স্বার্থ আদায়ে সরকারে গিয়েছে: নাহিদ ইসলাম যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে শর্ত দিয়েছে ইরান, অপেক্ষা ট্রাম্পের উত্তরের সারা দেশে খননকৃত খালগুলোকে আয়বর্ধক খাতে রূপান্তর করতে হবে : ত্রাণমন্ত্রী সরকারকে দোষ দেই না, নানা খরচে সরকার বিপর্যস্ত: রুমিন ফারহানা অপ্রতীম হত্যাকাণ্ড: নিরাপত্তা দিতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি সাদিক কায়েমের ‘কোরআন-সুন্নাহ বিরোধী আইন করার মূল্য সরকারকে দিতে হবে’ চীনের নৌবাহিনীর জাহাজ পরিদর্শন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধানের এবার সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ অপ্রতীম হত্যা: তিন ‘ঘাতকের’ সঙ্গে মিলল সেই আইফোনও কুমিল্লায় ঝটিকা মিছিল, আওয়ামী লীগের ১৫ নেতাকর্মী গ্রেপ্তার

ভোলার মেঘনায় ধরা পড়ল ৩ কেজি ওজনের ইলিশ

ভোলার মনপুরা উপজেলার মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ব্যতিক্রমী আকারের একটি ইলিশ, যা স্থানীয়ভাবে ‘রাজা ইলিশ’ হিসেবে
  • আপলোড সময় : ২১ জুন ২০২৬, সকাল ৯:৫১ সময়
  • আপডেট সময় : ২১ জুন ২০২৬, সকাল ৯:৫১ সময়
ভোলার মেঘনায় ধরা পড়ল ৩ কেজি ওজনের ইলিশ

ভোলার মনপুরা উপজেলার মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ব্যতিক্রমী আকারের একটি ইলিশ, যা স্থানীয়ভাবে ‘রাজা ইলিশ’ হিসেবে পরিচিত। প্রায় ৩ কেজি ওজনের এই মাছটি ঘিরে স্থানীয় বাজার ও মৎস্যঘাটে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। শনিবার সকালে মনপুরা ইউনিয়নের রামনেওয়াজ মৎস্যঘাটে মাছটি নিলামে তোলা হলে ক্রেতাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়। শেষ পর্যন্ত ৯ হাজার টাকায় বিক্রি হয় বিশাল আকৃতির এই ইলিশ।


মৎস্যঘাট সূত্রে জানা গেছে, কামাল মাঝির নেতৃত্বে একদল জেলে মেঘনা নদীতে মাছ ধরতে গেলে তাদের জালে ধরা পড়ে বিরল আকারের এ ইলিশটি। পরে মাছটি স্থানীয় একটি আড়তে নিয়ে আসা হলে তা দেখতে ভিড় করেন অনেকেই। নিলামে সর্বোচ্চ দর দিয়ে মাছটি কিনে নেন এক মৎস্য ব্যবসায়ী। তিনি জানান, রাজধানীর পাইকারি বাজারে বড় আকারের ইলিশের চাহিদা অনেক বেশি। তাই সেখানে মাছটি আরও বেশি দামে বিক্রির আশা করছেন তিনি।


উপজেলা মৎস্য বিভাগের কর্মকর্তারা জানান, সাম্প্রতিক বছরগুলোতে ইলিশের প্রজনন ও সংরক্ষণ কার্যক্রম সফল হওয়ায় বড় আকারের ইলিশের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তারা আশা করছেন, বর্ষাকালে বৃষ্টিপাত বাড়ার সঙ্গে সঙ্গে নদীতে আরও বড় আকারের ইলিশ ধরা পড়বে। স্থানীয় জেলেদের মতে, এমন বড় ইলিশ ধরা পড়া শুধু তাদের জন্য আনন্দের বিষয় নয়, এটি নদীতে মাছের প্রাচুর্যেরও ইতিবাচক বার্তা বহন করে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্যাক-টু-ব্যাক এলসির বিল ২৭০ দিনের বেশি বকেয়া হলে ইডিএফ ঋণ নয়

ব্যাক-টু-ব্যাক এলসির বিল ২৭০ দিনের বেশি বকেয়া হলে ইডিএফ ঋণ নয়