ঢাকা | |
সংবাদ শিরোনাম :
উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ সব ক্ষেত্রেই মানুষের সক্ষমতাকে টপকে যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা, দাবি ইলন মাস্কের বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি ৭ মাসে জ্বালানির মূল্য তিনবার বাড়িয়ে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে: মজিবুর রহমান মঞ্জু একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির আবেদনের সময় বাড়ল গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী চড়া দামেও এলএনজি মজুত করছে ইউরোপ, সরবরাহ সংকটে এশিয়া আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন জ্বালানিসংকট ও সরকারের দায়

জার্মানিকে পিছনে ফেলে শীর্ষে ফিরল ব্রাজিল

বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি গোল করা দলের মর্যাদা আবারও নিজেদের করে নিয়েছে ব্রাজিল। হাইতির বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে
  • আপলোড সময় : ২০ জুন ২০২৬, সকাল ৯:৫২ সময়
  • আপডেট সময় : ২০ জুন ২০২৬, সকাল ৯:৫২ সময়
জার্মানিকে পিছনে ফেলে শীর্ষে ফিরল ব্রাজিল

বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি গোল করা দলের মর্যাদা আবারও নিজেদের করে নিয়েছে ব্রাজিল। হাইতির বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে গোলের সংখ্যায় জার্মানিকে ছাড়িয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত ম্যাচে ম্যাথিউস কুনহার জোড়া গোলে ব্রাজিলের বিশ্বকাপ ইতিহাসের মোট গোলসংখ্যা পৌঁছে যায় ২৪১-এ। এর ফলে ২৩৯ গোল নিয়ে থাকা জার্মানিকে পেছনে ফেলে আবারও তালিকার শীর্ষে উঠে আসে সেলেসাওরা।


এর আগে কুরাসাওয়ের বিপক্ষে ৭-১ গোলের বড় জয় তুলে নিয়ে বিশ্বকাপ ইতিহাসে সর্বাধিক গোলের রেকর্ড নিজেদের দখলে নিয়েছিল জার্মানি। তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। হাইতির বিপক্ষে মাঠে নেমেই হারানো সিংহাসন পুনরুদ্ধার করে ব্রাজিল। চলমান বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড নিয়ে ব্রাজিল ও জার্মানির মধ্যে লড়াই আরও জমে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তৃতীয় স্থানে থাকা আর্জেন্টিনার সঙ্গে শীর্ষ দুই দলের ব্যবধান এখনও অনেক বেশি।


আলজেরিয়ার বিপক্ষে অধিনায়ক লিওনেল মেসির হ্যাটট্রিকের পরও আর্জেন্টিনার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৫৫, যা ব্রাজিল ও জার্মানির তুলনায় অনেক পিছিয়ে। বিশ্বকাপ ইতিহাসে সর্বাধিক গোল করা দলগুলোর তালিকায় বর্তমানে ব্রাজিল শীর্ষে, এরপর রয়েছে জার্মানি ও আর্জেন্টিনা। শীর্ষ দশে আরও রয়েছে ফ্রান্স, ইতালি, স্পেন, ইংল্যান্ড, নেদারল্যান্ডস, উরুগুয়ে ও হাঙ্গেরি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বারিধারায় ফুটপাতে বসে থাকা নির্মাণশ্রমিককে গাড়িচাপা, কিশোর আটক

বারিধারায় ফুটপাতে বসে থাকা নির্মাণশ্রমিককে গাড়িচাপা, কিশোর আটক