ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘আগস্টে নিষিদ্ধ ঘোষিত গোষ্ঠীর তৎপরতা’, সতর্ক থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড ভিনিসিয়ুসের জন্য ট্রান্সফার মার্কেট কাঁপানো প্রস্তাব পাঠাচ্ছে আর্সেনাল এআইইউবি ওয়ার্ল্ড কাপ ২০২৬-এর জমকালো উদ্বোধন অনুষ্ঠিত রাজধানীতে জামাতার ছুরিকাঘাতে মা-মেয়ে নিহত মোজতবা খামেনিকে খুঁজছে ইসরায়েল, গোপন তৎপরতায় সিআইএ-মোসাদ অভিবাসী ঠেকাতে ১৬০০ ফুট দীর্ঘ ভাসমান প্রতিবন্ধক বসাচ্ছে স্পেন কোরআনের আয়াত উদ্ধৃত করে প্রতিবেশী দেশগুলোকে ইরানের বার্তা পে-স্কেল কার্যকর হলে বকেয়া বেতন কীভাবে পাবেন সরকারি চাকরিজীবীরা পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন আদিবাসী নারীরা, তবু মজুরিতে বৈষম্য

'আমিই বস' ট্রাম্পের মুখে এমন কথা শুনেই হাসির রোল পড়ল বিশ্বনেতাদের মাঝে

ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনের শেষ দিনে এক হালকা মুহূর্তের জন্ম দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অধিবেশনে প্রবেশ করেই
  • আপলোড সময় : ১৮ জুন ২০২৬, দুপুর ৩:৬ সময়
  • আপডেট সময় : ১৮ জুন ২০২৬, দুপুর ৩:৬ সময়
'আমিই বস' ট্রাম্পের মুখে এমন কথা শুনেই হাসির রোল পড়ল বিশ্বনেতাদের মাঝে

ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনের শেষ দিনে এক হালকা মুহূর্তের জন্ম দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অধিবেশনে প্রবেশ করেই তিনি রসিকতার ছলে নিজেকে ‘বস’ বলে মন্তব্য করেন, যা মুহূর্তেই উপস্থিত বিশ্বনেতাদের মধ্যে হাসির খোরাক হয়ে ওঠে। বুধবার (১৭ জুন) সম্মেলনের তৃতীয় দিনের অধিবেশনে অন্যান্য নেতারা ইতোমধ্যে নিজেদের আসনে বসে ছিলেন। এমন সময় সভাকক্ষে প্রবেশ করে ট্রাম্প বলেন, “আমি বস।” তার এই মন্তব্যে উপস্থিত নেতাদের মধ্যে হাসির রোল পড়ে যায়।


ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বিষয়টিকে স্বাভাবিক রসিকতা হিসেবেই গ্রহণ করেন। তিনি ট্রাম্পের শারীরিক অবস্থা ও খোঁজখবর জানতে চাইলে মার্কিন প্রেসিডেন্ট সংক্ষিপ্তভাবে ধন্যবাদ জানিয়ে নিজের আসনে গিয়ে বসেন। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের মন্তব্যটি রসিকতা হলেও এর মাধ্যমে তিনি বিশ্বমঞ্চে নিজের প্রভাব ও নেতৃত্বের অবস্থান তুলে ধরার ইঙ্গিত দিয়েছেন। ব্যবসায়ী জীবন থেকে রাজনীতিতে আসা ট্রাম্প বরাবরই আত্মবিশ্বাসী ও ব্যতিক্রমধর্মী বক্তব্যের জন্য পরিচিত।


এবারের জি-৭ সম্মেলনে ট্রাম্প ছিলেন অন্যতম আলোচিত নেতা। ইরানকে ঘিরে সাম্প্রতিক কূটনৈতিক উদ্যোগ এবং তার ৮০তম জন্মদিন উদযাপনকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে তাকে ঘিরে বাড়তি আলোচনা ছিল। ফ্রান্সের এভিয়ান শহরে অনুষ্ঠিত এই সম্মেলনে ট্রাম্পের সক্রিয় অংশগ্রহণে সন্তোষ প্রকাশ করেছেন ফরাসি কর্মকর্তারা। তারা জানান, মার্কিন প্রেসিডেন্ট পুরো সম্মেলনে উপস্থিত ছিলেন এবং জি-৭-এর যৌথ ঘোষণাপত্রেও স্বাক্ষর করেছেন। এর আগে কানাডায় অনুষ্ঠিত এক সম্মেলনে তিনি নির্ধারিত সময়ের আগেই অনুষ্ঠান ত্যাগ করেছিলেন।


সম্মেলন শেষে প্যারিসের উপকণ্ঠে অবস্থিত ঐতিহাসিক ভার্সাই প্রাসাদে ট্রাম্পের সম্মানে এক নৈশভোজের আয়োজন করেন ফরাসি প্রেসিডেন্ট। যদিও এ আয়োজনকে ঘিরে নানা আলোচনা তৈরি হয়, ম্যাক্রোঁ আগেই স্পষ্ট করে জানান যে এটি কোনো আনুষ্ঠানিক রাষ্ট্রীয় ভোজ নয়।


সূত্র: রয়টার্স

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্পেনের শ্রেষ্ঠত্ব মেনে নিল আর্জেন্টিনা!

স্পেনের শ্রেষ্ঠত্ব মেনে নিল আর্জেন্টিনা!