ঢাকা | |

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

দেশের উত্তরের সীমান্তঘেঁষা জেলা পঞ্চগড়ে নতুন সেনানিবাস (ক্যান্টনমেন্ট) স্থাপনের দাবি তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক
  • আপলোড সময় : ১৮ জুন ২০২৬, দুপুর ১০:৭ সময়
  • আপডেট সময় : ১৮ জুন ২০২৬, দুপুর ১০:৭ সময়
‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি
দেশের উত্তরের সীমান্তঘেঁষা জেলা পঞ্চগড়ে নতুন সেনানিবাস (ক্যান্টনমেন্ট) স্থাপনের দাবি তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সরাসরি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে এই প্রস্তাব উত্থাপন করেন। গত বুধবার (১৭ জুন) রাত সাড়ে ৯টার দিকে নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে দেওয়া সংক্ষিপ্ত বার্তায় সারজিস আলম লেখেন, “মাননীয় প্রধানমন্ত্রী, পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই।” ভূ-রাজনৈতিক অবস্থান ও সীমান্ত নিরাপত্তার দিক থেকে জেলার গুরুত্ব তুলে ধরে তার এই আহ্বান দ্রুতই জনমনে আলোচনার সৃষ্টি করে।

পোস্টটি প্রকাশের পর মন্তব্য বিভাগে সাধারণ ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক সমর্থন দেখা যায়। অনেকেই দেশের সার্বভৌমত্ব রক্ষায় এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন। রবিউল ইসলাম পুলক নামের এক ব্যবহারকারী মন্তব্য করেন, “এটি একটি ভালো উদ্যোগ, দেশের নিরাপত্তা নিশ্চিত করতে এমন ব্যবস্থা প্রয়োজন।” একইভাবে মুনতাসির ই জান্নাত নামের আরেকজন লেখেন, “এটি কার্যকর সিদ্ধান্ত হবে, পঞ্চগড়ে সেনানিবাস খুবই জরুরি।”

আরও অনেক ব্যবহারকারী বিষয়টির সঙ্গে একমত পোষণ করে সীমান্ত এলাকার নিরাপত্তা জোরদারের দাবি জানান। সামাজিক যোগাযোগমাধ্যমে এই পোস্ট ঘিরে উত্তরাঞ্চলের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ও নতুন সেনানিবাসের প্রয়োজনীয়তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
বিনিয়োগসহ কূটনৈতিক অর্থনীতিতে বাংলাদেশের অভিযাত্রা

বিনিয়োগসহ কূটনৈতিক অর্থনীতিতে বাংলাদেশের অভিযাত্রা