ঢাকা | |
সংবাদ শিরোনাম :
লেবাননে ইসরায়েলের ভয়াবহ ফসফরাস বোমা হামলা শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান ‘ককরোচ’ আন্দোলনে কটূক্তিকারীরা পথভ্রষ্ট: নরেন্দ্র মোদি পুলিশ টিমকে একসঙ্গে চা বা বিশ্রামে যাওয়ার বিষয়ে সতর্ক করলেন স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে চাকরির পরীক্ষায় অনিয়মের অভিযোগে ঝাড়খণ্ডে বিক্ষোভ তীব্র, ককরোচ পার্টির সমর্থন প্রফেসর ইউনূসের সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি ঈশ্বরদীতে চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত আওয়ামী লীগ শুধু উঁকি দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ৩৪ জুলাইয়ের সেই ঘোষণা, ‘দফা এক, দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ’

প্রবাসীদের জন্য জরুরি নির্দেশনা দিল কাতার, না মানলেই বিপদ

মধ্যপ্রাচ্যের দেশ কাতার প্রবাসীদের রেসিডেন্সি পারমিট বা আকামা সংক্রান্ত নিয়মে বড় পরিবর্তন এনেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কোনো প্রবাসীর
  • আপলোড সময় : ১৮ জুন ২০২৬, দুপুর ১০:১ সময়
  • আপডেট সময় : ১৮ জুন ২০২৬, দুপুর ১০:১ সময়
প্রবাসীদের জন্য জরুরি নির্দেশনা দিল কাতার, না মানলেই বিপদ

মধ্যপ্রাচ্যের দেশ কাতার প্রবাসীদের রেসিডেন্সি পারমিট বা আকামা সংক্রান্ত নিয়মে বড় পরিবর্তন এনেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কোনো প্রবাসীর আকামা বাতিল হলে তিনি এখন থেকে দেশটিতে সর্বোচ্চ ১৪ দিন অবস্থান করতে পারবেন। আগে এই গ্রেস পিরিয়ড ছিল ৩০ দিন। নতুন নিয়ম কার্যকর হলে নির্ধারিত সময়ের মধ্যে দেশ ত্যাগ না করলে প্রতিদিন বিলম্ব ফি দিতে হবে বলে জানানো হয়েছে।


কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের উদ্যোগে আয়োজিত একটি অনলাইন ওয়েবিনারে এ তথ্য জানানো হয়। সেখানে বিমানবন্দর পাসপোর্ট বিভাগের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। নতুন নির্দেশনা অনুযায়ী, আকামা বাতিলের পর ১৪ দিনের মধ্যে দেশ না ছাড়লে প্রতিদিন ১০ কাতারি রিয়াল জরিমানা গুনতে হবে। একইভাবে ভিজিট ভিসায় থাকা ব্যক্তিদের ক্ষেত্রেও কঠোর সতর্কতা জারি করা হয়েছে। ভিসার মেয়াদ শেষ হওয়ার পর অবস্থান করলে প্রতিদিন ২০০ কাতারি রিয়াল জরিমানা আরোপ করা হবে।


কর্তৃপক্ষ জানিয়েছে, ভ্রমণ সংক্রান্ত জটিলতা এড়াতে প্রবাসীদের মেট্রাশ অ্যাপ ব্যবহার করে নিজেদের আইনি স্ট্যাটাস যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি যেকোনো বকেয়া জরিমানা বা সরকারি ফি বিমানবন্দরে যাওয়ার আগেই পরিশোধ করতে বলা হয়েছে, নইলে ইমিগ্রেশন প্রক্রিয়ায় বাধা আসতে পারে। এছাড়া প্রবাসীদের ই-গেট ব্যবহারের মাধ্যমে দ্রুত ইমিগ্রেশন সম্পন্ন করার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। বর্তমানে হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ৭৬টি ই-গেট চালু রয়েছে।


ওয়েবিনারে আরও জানানো হয়, কাতারে জন্ম নেওয়া নবজাতকদের রেসিডেন্সি বা আকামা প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে প্রয়োজনীয় কাগজপত্র ও দূতাবাস সংক্রান্ত প্রক্রিয়া যথাসময়ে শেষ করতে হবে। কর্তৃপক্ষ বলছে, নতুন এসব নিয়ম প্রবাসীদের অভিবাসন ব্যবস্থাকে আরও শৃঙ্খলিত ও ডিজিটাল করার অংশ হিসেবে আনা হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্বেচ্ছায় ৭ বার রক্তদান করেছেন জাইমা রহমান: ডা. জুবাইদা

স্বেচ্ছায় ৭ বার রক্তদান করেছেন জাইমা রহমান: ডা. জুবাইদা