ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মার্কিন ভিসায় বড় পরিবর্তন, বাংলাদেশিদেরও গুনতে হতে পারে ২০ হাজার ডলারের বন্ড প্রোটিনের লড়াইয়ে ডিম আগে না মুরগি? দেশের সব বন্ধ ফ্যাক্টরি চালু করার পদক্ষেপ গ্রহণ করছি: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী আগামী সপ্তাহে বাংলাদেশে আসবে যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী: মাহদী আমিন কক্সবাজার সৈকতে প্যারাসেলিং থেকে ছিটকে পড়ে প্রাণ গেল পর্যটকের ৪.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইতালির নেপলস স্পেন সীমান্তে হঠাৎ অভিবাসনপ্রত্যাশীদের ঢল, কারণ জানালো এএফপি কোনো সরকারই শেষ সরকার নয়: জামায়াত আমির স্বেচ্ছায় ৭ বার রক্তদান করেছেন জাইমা রহমান: ডা. জুবাইদা কারাগারের ভিড় কমাতে ইতালিতে ১৪ হাজার বন্দি পাচ্ছেন বাড়িতে সাজা খাটার সুযোগ

চাঁপাইনবাবগঞ্জে প্রাচীন প্রত্নস্থল পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি আগ্রহ প্রকাশ করে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ প্রত্নস্থল ও সীমান্ত এলাকা পরিদর্শন
  • আপলোড সময় : ১৭ জুন ২০২৬, দুপুর ৩:৩০ সময়
  • আপডেট সময় : ১৭ জুন ২০২৬, দুপুর ৩:৩০ সময়
চাঁপাইনবাবগঞ্জে প্রাচীন প্রত্নস্থল পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি আগ্রহ প্রকাশ করে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ প্রত্নস্থল ও সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। বুধবার সকালে তিনি প্রাচীন গৌড়ের বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন ঘুরে দেখেন। একই সঙ্গে ঐতিহ্যবাহী সোনামসজিদ এবং সোনামসজিদ স্থলবন্দরও পরিদর্শন করেন। সফরের সময় তিনি স্থলবন্দরের কার্যক্রম ও ইমিগ্রেশন ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন।


এ ছাড়া সোনামসজিদ সীমান্ত ফাঁড়িতে দায়িত্ব পালনরত বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। সীমান্ত নিরাপত্তা, ব্যবস্থাপনা ও বন্দর কার্যক্রম সম্পর্কে বিভিন্ন তথ্যও জানেন মার্কিন এই কূটনীতিক।


পরিদর্শনের এক পর্যায়ে প্রাচীন গৌড়ের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনার ছবি তুলতে দেখা যায় তাকে। স্থানীয় ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে তিনি আগ্রহ প্রকাশ করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সফরে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। তারা রাষ্ট্রদূতকে এলাকার গুরুত্বপূর্ণ স্থাপনা ও সীমান্ত কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হামলার ক্ষতিপূরণ হিসেবে বাজেয়াপ্ত ইরানি অর্থ ব্যবহার করবো: ট্রাম্প

হামলার ক্ষতিপূরণ হিসেবে বাজেয়াপ্ত ইরানি অর্থ ব্যবহার করবো: ট্রাম্প