ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণকে আমলে নিচ্ছি না: চিফ প্রসিকিউটর ইরান যুদ্ধ বন্ধে প্রতিনিধি পরিষদে ভোট, ট্রাম্পের বিরুদ্ধে ৭ রিপাবলিকান ব্যাক-টু-ব্যাক এলসির বিল ২৭০ দিনের বেশি বকেয়া হলে ইডিএফ ঋণ নয় ‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ সুদানে সোনার খনি ধসে নিহত ৬০ মন্দিরের মেহেদি পরলে এক বছরের মধ্যে বিয়ে নিশ্চিত, তিন ঘণ্টায় শেষ ৩৫০০ কেজি প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: ভারত এবার টানা ৫ দিন ছুটি কাটানোর সুযোগ সরকারি চাকরিজীবীদের ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত আমারই ছিল: আসিফ নজরুল বাংলাদেশের সার্বভৌম ঋণমান ‘নেগেটিভ’ থেকে উন্নীত করে ‘স্থিতিশীল’ করল মুডি'স

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি

২০২৬ বিশ্বকাপে দারুণ এক কীর্তি গড়লেন আর্জেন্টিনার তারকা লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে হ্যাটট্রিক করে ইতিহাসে নিজের নাম
  • আপলোড সময় : ১৭ জুন ২০২৬, দুপুর ১০:৭ সময়
  • আপডেট সময় : ১৭ জুন ২০২৬, দুপুর ১০:৭ সময়
বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি

২০২৬ বিশ্বকাপে দারুণ এক কীর্তি গড়লেন আর্জেন্টিনার তারকা লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে হ্যাটট্রিক করে ইতিহাসে নিজের নাম আরও উজ্জ্বল করলেন তিনি। একইসঙ্গে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার তালিকায় তিনি যৌথভাবে শীর্ষে উঠে এসেছেন। এই ম্যাচ শেষে বিশ্বকাপে মেসির গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৬টি, যা জার্মানির কিংবদন্তি ক্লোসের সমান। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে আর্জেন্টিনা। ১৭ মিনিটে প্রথম গোলের দেখা পান মেসি। ডি-বক্সের বাইরে থেকে নেওয়া জোরালো শটে বল জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন তিনি। সেই গোলের সুবাদে এগিয়ে থেকেই বিরতিতে যায় আর্জেন্টিনা।


দ্বিতীয়ার্ধে ফিরে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে আর্জেন্টিনা। ৬০ মিনিটে দ্বিতীয় গোল করেন মেসি। মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক আলিস্টারের দূরপাল্লার শট আলজেরিয়ার গোলরক্ষক ঠিকভাবে নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হন, আর সেই সুযোগেই ফিরতি শটে বল জালে পাঠান মেসি।


ম্যাচের ৭৬ মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন আর্জেন্টিনার অধিনায়ক। এটাই তার বিশ্বকাপ ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক, যা ম্যাচে আর্জেন্টিনার জয়ের পথে বড় ভূমিকা রাখে। মেসির এই দুর্দান্ত পারফরম্যান্সে ফুটবল বিশ্বে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে আর্জেন্টিনা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হজের টাকা এজেন্সিকে দিলে সেই টাকার যাকাত দিতে হবে?

হজের টাকা এজেন্সিকে দিলে সেই টাকার যাকাত দিতে হবে?