ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মার্কিন ভিসায় বড় পরিবর্তন, বাংলাদেশিদেরও গুনতে হতে পারে ২০ হাজার ডলারের বন্ড প্রোটিনের লড়াইয়ে ডিম আগে না মুরগি? দেশের সব বন্ধ ফ্যাক্টরি চালু করার পদক্ষেপ গ্রহণ করছি: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী আগামী সপ্তাহে বাংলাদেশে আসবে যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী: মাহদী আমিন কক্সবাজার সৈকতে প্যারাসেলিং থেকে ছিটকে পড়ে প্রাণ গেল পর্যটকের ৪.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইতালির নেপলস স্পেন সীমান্তে হঠাৎ অভিবাসনপ্রত্যাশীদের ঢল, কারণ জানালো এএফপি কোনো সরকারই শেষ সরকার নয়: জামায়াত আমির স্বেচ্ছায় ৭ বার রক্তদান করেছেন জাইমা রহমান: ডা. জুবাইদা কারাগারের ভিড় কমাতে ইতালিতে ১৪ হাজার বন্দি পাচ্ছেন বাড়িতে সাজা খাটার সুযোগ

মেসির হ্যাটট্রিকে জয় দিয়ে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনার

বিশ্বকাপ মিশন শুরু করল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিলেন দলীয় অধিনায়ক লিওনেল মেসি।
  • আপলোড সময় : ১৭ জুন ২০২৬, দুপুর ১০:০ সময়
  • আপডেট সময় : ১৭ জুন ২০২৬, দুপুর ১০:০ সময়
মেসির হ্যাটট্রিকে জয় দিয়ে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনার

বিশ্বকাপ মিশন শুরু করল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিলেন দলীয় অধিনায়ক লিওনেল মেসি। তাঁর হ্যাটট্রিকে আলজেরিয়াকে ৩-০ ব্যবধানে হারিয়ে শিরোপা ধরে রাখার অভিযানে শক্ত বার্তা দিল আর্জেন্টিনা। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা। প্রথমার্ধের ১৭তম মিনিটে দারুণ এক শটে ডি-বক্সের বাইরে থেকে বল জালে জড়িয়ে দলকে এগিয়ে নেন মেসি। তাঁর গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় আর্জেন্টিনা।


বিরতির পরও আক্রমণের ধার বজায় রাখে দলটি। ৬০তম মিনিটে প্রতিপক্ষ গোলরক্ষকের ভুলের সুযোগ কাজে লাগিয়ে আবারও গোল করেন আর্জেন্টিনার অধিনায়ক। মিডফিল্ড থেকে নেওয়া শট রক্ষা করতে না পেরে ফিরতি বলেই জালে পাঠান তিনি।


ম্যাচের ৭৬তম মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন এই আর্জেন্টাইন তারকা। এর মধ্য দিয়ে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকের স্বাদও পেলেন তিনি। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ৩-০ ব্যবধানে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। এই ম্যাচে হ্যাটট্রিকের মাধ্যমে বিশ্বকাপে তাঁর গোলসংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে ১৬-তে, যা সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় তাঁকে আরও উপরের দিকে নিয়ে গেছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হামলার ক্ষতিপূরণ হিসেবে বাজেয়াপ্ত ইরানি অর্থ ব্যবহার করবো: ট্রাম্প

হামলার ক্ষতিপূরণ হিসেবে বাজেয়াপ্ত ইরানি অর্থ ব্যবহার করবো: ট্রাম্প