ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মায়ের প্রতি হালান্ডের অন্যরকম ভালোবাসা এমবাপ্পের রেকর্ড গড়া ম্যাচে জয় দিয়ে বিশ্বকাপ শুরু ফ্রান্সের সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল আজ মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র অস্থায়ী চুক্তিতে কী আছে, ফাঁস করল ইসরায়েলি গণমাধ্যম যুবসমাজকে মাদকমুক্ত করতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: তারেক রহমান ডি বক্সের বাইরে থেকে মেসির দুর্দান্ত গোল, এগিয়ে আর্জেন্টিনা বিশ্বকাপে কোন দলের সমর্থক প্রধানমন্ত্রী, দিলেন ইঙ্গিত চুক্তি অনুযায়ী ইরান কোনোদিন পরামাণু অস্ত্র পাবে না: ট্রাম্প দুপুরের মধ্যে ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা

প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি রাজনৈতিক কর্মসূচির প্রস্তুতি চলাকালে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ ঘটনায় সোহেল
  • আপলোড সময় : ১৭ জুন ২০২৬, সকাল ৯:৫৯ সময়
  • আপডেট সময় : ১৭ জুন ২০২৬, সকাল ৯:৫৯ সময়
প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি রাজনৈতিক কর্মসূচির প্রস্তুতি চলাকালে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ ঘটনায় সোহেল রানা নামে এক যুবককে পুলিশ হেফাজতে নিয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় শহরের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠসংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, আগামী দিনের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মসূচিকে সামনে রেখে অনুষ্ঠানস্থলে প্রস্তুতির কাজ চলছিল। এ সময় পাশের একটি স্থানে অবস্থান করে ওই যুবক ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে শুরু করেন।


স্লোগান শোনার পর সেখানে উপস্থিত কিছু মানুষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পরিস্থিতি অবনতির দিকে গেলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তি শ্রীমঙ্গল উপজেলার মতিগঞ্জ এলাকার বাসিন্দা এবং তিনি ফল ব্যবসার সঙ্গে জড়িত। বর্তমানে তাকে থানা হেফাজতে রাখা হয়েছে।


থানার এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, স্লোগান দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে জনতার উত্তেজনা তৈরি হয়েছিল। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ গিয়ে ওই যুবককে উদ্ধার করে নিরাপদে থানায় নিয়ে আসে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি। উল্লেখ্য, বুধবার একটি রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের শ্রীমঙ্গল সফরের কথা রয়েছে। তাঁর আগমনকে ঘিরে জেলা প্রশাসন ও আয়োজকদের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ অবস্থায় ঘটনার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রথম ম্যাচ ড্র করলে বিশ্বকাপ জিততে পারে না ব্রাজিল

প্রথম ম্যাচ ড্র করলে বিশ্বকাপ জিততে পারে না ব্রাজিল