ঢাকা | |
সংবাদ শিরোনাম :
এইচএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, মানতে হবে যে যে নিয়ম ফেসবুক ভিডিওতে সংবাদপত্র ছেঁড়ার ব্যাখ্যা দিলেন রাশেদ খাঁন যুবদলের ব্যানার উড়ে গিয়ে পড়ল আসামে, চিন্তায় ভারত পুলিশ ৩০ হাজার টাকা বেতনের দাবিতে রণক্ষেত্র মিরপুর-১০, পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হতাশাজনক হারে ফাইনাল খেলা নিয়ে শঙ্কা স্ত্রীকে না জানিয়ে গোপনে দ্বিতীয় বিয়ে করা কি জায়েজ সরকার ক্রসফায়ার দেওয়া শুরু করলে, নিজের দলের একটা লোককেও খুঁজে পাবে না: হাসনাত মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন এবার নিকি মিনাজকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি করার আগ্রহ ট্রাম্পের জুলাই সনদের আইনি ভিত্তি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বুন্দেসলিগার পরিচিত মুখদের নিয়ে বিশ্বকাপ অভিযান শুরু জাপান-নেদারল্যান্ডসের

টেক্সাসে বিশ্বকাপ অভিযান শুরু করেছে জাপান ও নেদারল্যান্ডস। দুই দলের একাদশেই রয়েছে বুন্দেসলিগা কিংবা জার্মান লিগে খেলার অভিজ্ঞতাসম্পন্ন
  • আপলোড সময় : ১৫ জুন ২০২৬, দুপুর ১১:৩১ সময়
  • আপডেট সময় : ১৫ জুন ২০২৬, দুপুর ১১:৩১ সময়
বুন্দেসলিগার পরিচিত মুখদের নিয়ে বিশ্বকাপ অভিযান শুরু জাপান-নেদারল্যান্ডসের

টেক্সাসে বিশ্বকাপ অভিযান শুরু করেছে জাপান ও নেদারল্যান্ডস। দুই দলের একাদশেই রয়েছে বুন্দেসলিগা কিংবা জার্মান লিগে খেলার অভিজ্ঞতাসম্পন্ন একাধিক ফুটবলার, যা ম্যাচটিকে করেছে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। জাপান দলে হাজিমে মোরিয়াসুর অধীনে বুন্দেসলিগাভিত্তিক সাতজন ফুটবলার রয়েছেন। তাদের মধ্যে শুরু থেকেই মাঠে নামেন বায়ার্ন মিউনিখের হিরোকি ইতো, আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের রিৎসু দোয়ান এবং মাইনৎসের কাইশু সানো।


শুরুর একাদশে থাকা দাইচি কামাদাও আগে জার্মান ক্লাব আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টে খেলার অভিজ্ঞতা অর্জন করেছেন। অন্যদিকে ওয়াতারু এন্দোর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের পর এবং কো ইতাকুরা বেঞ্চে থাকায় নেতৃত্বের দায়িত্ব পালন করেন দোয়ান। নেদারল্যান্ডস শিবিরেও রয়েছে বুন্দেসলিগা অভিজ্ঞতা সম্পন্ন ফুটবলারদের উপস্থিতি। বদলি গোলরক্ষক হিসেবে আছেন বায়ার লেভারকুসেনের মার্ক ফ্লেকেন। কোচ রোনাল্ড কোমানের দলে মোট আটজন খেলোয়াড়ের জার্মান লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে।


নেদারল্যান্ডসের শুরুর একাদশে ছিলেন মিকি ফান ডে ফেন, রায়ান গ্রাভেনবার্খ ও ডনিয়েল মালেন। ফান ডে ফেন আগে উলফসবুর্গে খেলেছেন, গ্রাভেনবার্খের অভিজ্ঞতা আছে বায়ার্ন মিউনিখে এবং মালেন খেলেছেন বরুসিয়া ডর্টমুন্ডে।


নেদারল্যান্ডস একাদশ-

ভারব্রুগেন; ডামফ্রিস, ফান হেক, ফান ডাইক, ফান ডে ফেন; গ্রাভেনবার্খ, ডে ইয়ং, রেইনডার্স; সামারভিল, মালেন, গাকপো।


জাপান একাদশ-

সুজুকি; তানিগুচি, ওয়াতানাবে, ইতো; দোয়ান, সানো, কামাদা, নাকামুরা; মায়েদা, কুবো; উয়েদা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২০২৬ সালের মধ্যেই শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেব: শিক্ষামন্ত্রী

২০২৬ সালের মধ্যেই শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেব: শিক্ষামন্ত্রী