ঢাকা | |
সংবাদ শিরোনাম :
দেশে এখন ‘নির্লজ্জ দলীয়করণ’ চলছে: জামায়াত আমির বাংলাদেশে কোনো শিশুই আর পিছিয়ে থাকবে না: ববি হাজ্জাজ আগের বছরের তুলনায় আয় কমেছে জামায়াতের হজের ব্যয় আরও অন্তত ৪০ হাজার টাকা কমবে: বেসামরিক বিমান প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনা ‘চলমান’: পাকিস্তান শরীরের আঘাতের চিহ্ন, মাঠে পড়ে ছিল পাঁচতারকা হোটেল কর্মচারীর মরদেহ অন্তঃসত্ত্বা মায়েদের সিজারে নিরুৎসাহিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জুলাই আন্দোলনের কৃতিত্ব কখনো দাবি করেনি জামায়াত: শফিকুর রহমান শাপলা চত্বরের হত্যাযজ্ঞের মামলায় গ্রেপ্তার দেখানো হলো লতিফ সিদ্দিকীকে আদালতে হাজির করা হলো শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে

বেনজীরকে ৩০ দিনের মধ্যে বাংলাদেশে ফেরত নেওয়ার আহ্বান আমিরাতের

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার ভিত্তিতে ইন্টারপোলের রেড নোটিশ অনুযায়ী সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি)
  • আপলোড সময় : ১৫ জুন ২০২৬, দুপুর ১১:২৩ সময়
  • আপডেট সময় : ১৫ জুন ২০২৬, দুপুর ১১:২৩ সময়
বেনজীরকে ৩০ দিনের মধ্যে বাংলাদেশে ফেরত নেওয়ার আহ্বান আমিরাতের

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার ভিত্তিতে ইন্টারপোলের রেড নোটিশ অনুযায়ী সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ গ্রেপ্তার হয়েছেন বলে জানা গেছে। সূত্র অনুযায়ী, লন্ডন থেকে এশিয়ার একটি দেশের উদ্দেশে যাত্রার সময় দুবাই ট্রানজিটে তিনি আটক হন। পরে সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ এনসিবি আবুধাবি থেকে বাংলাদেশ পুলিশের এনসিবি ঢাকাকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।


চিঠিতে উল্লেখ করা হয়, দুদকের মামলার প্রেক্ষিতে ইন্টারপোলের রেড নোটিশ (নম্বর: A-5174/4-2025) অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে আগামী ৩০ দিনের মধ্যে প্রয়োজনীয় কূটনৈতিক ও আইনি নথিপত্রসহ আনুষ্ঠানিক প্রত্যর্পণ (এক্সট্রাডিশন) আবেদন পাঠাতে বাংলাদেশকে আহ্বান জানানো হয়েছে। গ্রেপ্তারের পর তাকে সংযুক্ত আরব আমিরাতের বিচারিক কর্তৃপক্ষের সামনে হাজির করা হয়। সেখানে দেশটির প্রচলিত ফেডারেল আইন অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া গ্রহণের নির্দেশ দেওয়া হয়।


চিঠিতে আরও বলা হয়, প্রত্যর্পণ প্রক্রিয়া সম্পন্ন করতে বাংলাদেশকে নির্ধারিত সময়ের মধ্যে কূটনৈতিক মাধ্যমে আনুষ্ঠানিক আবেদন জমা দিতে হবে। পাশাপাশি আবেদনপত্রের সঙ্গে অভিযুক্ত ব্যক্তির পরিচয়, অভিযোগের বিস্তারিত বিবরণ, সংশ্লিষ্ট আইনের ধারা, গ্রেপ্তারি পরোয়ানা, তদন্ত প্রতিবেদন এবং প্রয়োজনীয় বিচারিক নথিপত্র আরবি ভাষায় অনুবাদ করে জমা দিতে হবে। এ ঘটনায় এখন পর্যন্ত বাংলাদেশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হামলার ক্ষতিপূরণ হিসেবে বাজেয়াপ্ত ইরানি অর্থ ব্যবহার করবো: ট্রাম্প

হামলার ক্ষতিপূরণ হিসেবে বাজেয়াপ্ত ইরানি অর্থ ব্যবহার করবো: ট্রাম্প