ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

নড়াইলে মানবপাচার মামলায় রিমান্ডে ১

একাধিক মানবপাচার মামলার প্রধান আসামী নড়াইলের কালিয়া উপজেলার চাঁচুড়ী গ্রামের শাকিল হোসেনের (৩৭) তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
  • আপলোড সময় : ১৩ ডিসেম্বর ২০২৩, দুপুর ২:৫৩ সময়
  • আপডেট সময় : ১৩ ডিসেম্বর ২০২৩, দুপুর ২:৫৩ সময়
নড়াইলে মানবপাচার মামলায় রিমান্ডে ১ ছবি : সংগৃহীত
একাধিক মানবপাচার মামলার প্রধান আসামী নড়াইলের কালিয়া উপজেলার চাঁচুড়ী গ্রামের শাকিল হোসেনের (৩৭) তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১৩ ডিসেম্বর) থেকে রিমান্ড শুরু হয়েছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে খুলনা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আমলী আদালত-৪ এর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সারোয়ার আহম্মেদ এ রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্ত কর্মকর্তা খুলনার হরিণটানা থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম।

এদিকে, গত ৬ ডিসেম্বর গভীর রাতে কালিয়া থানা পুলিশের সহযোগিতায় তথ্য প্রযুক্তির মাধ্যমে শাকিলকে গ্রেপ্তার করে হরিণটানা পুলিশ। শাকিল চাঁচুড়ী গ্রামের ছাব্বির রহমান মনু মোল্যার ছেলে। তার বিরুদ্ধে মানবপাচারসহ একাধিক ফৌজদারী মামলা রয়েছে।

মামলার বিবরণে জানা যায়, নড়াইলের কালিয়া উপজেলার কদমতলা গ্রামের খাজা মিয়া শেখের মেয়ে মিতা খানমকে ফ্রান্সে পাঠানোর কথা বলে ভারতে পাচারের অভিযোগে গত ৬ ডিসেম্বর খুলনার হরিণটানা থানায় পাঁচ আসামির বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগীর বাবা (খাজা মিয়া)।

এ মামলার অন্য আসামিরা হলেন-নড়াইলের চাঁচুড়ী গ্রামের রাজিবুল ইসলাম রাজিব, রাকিবুল ইসলাম রাতুল, মমিনুল ইসলাম সাগর ও পিয়ারী বেগম। ভুক্তভোগী খাজা মিয়ার পরিবার খুলনার হরিণটানা থানা এলাকায় ভাড়া থাকা অবস্থায় মিতা খানম পাচারের শিকার হন।
 
ভুক্তভোগীরা জানান, শাকিল সংঘবদ্ধ মানবপাচার চক্রের মূলহোতা। গ্রামের সহজ-সরল নারীদের বিদেশ নেয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে মোটা অঙ্কের টাকা আত্মসাত করে ভারতসহ বিভিন্ন দেশে পাচার করে দেয়।

মামলার তদন্ত কর্মকর্তা খুলনার হরিণটানা থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম বলেন, ভুক্তভোগী মিতা খানমকে উদ্ধার, এজাহার নামীয় পলাতক আসামীদের গ্রেপ্তারসহ মামলাটি তদন্তের জন্য শাকিলের বিরুদ্ধে আদালতে পাঁচ দিনের রিমান্ড আবেদন জানানো হয়। শুনানি শেষে তিন দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন বিজ্ঞ আদালত।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ