ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মার্কিন ভিসায় বড় পরিবর্তন, বাংলাদেশিদেরও গুনতে হতে পারে ২০ হাজার ডলারের বন্ড প্রোটিনের লড়াইয়ে ডিম আগে না মুরগি? দেশের সব বন্ধ ফ্যাক্টরি চালু করার পদক্ষেপ গ্রহণ করছি: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী আগামী সপ্তাহে বাংলাদেশে আসবে যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী: মাহদী আমিন কক্সবাজার সৈকতে প্যারাসেলিং থেকে ছিটকে পড়ে প্রাণ গেল পর্যটকের ৪.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইতালির নেপলস স্পেন সীমান্তে হঠাৎ অভিবাসনপ্রত্যাশীদের ঢল, কারণ জানালো এএফপি কোনো সরকারই শেষ সরকার নয়: জামায়াত আমির স্বেচ্ছায় ৭ বার রক্তদান করেছেন জাইমা রহমান: ডা. জুবাইদা কারাগারের ভিড় কমাতে ইতালিতে ১৪ হাজার বন্দি পাচ্ছেন বাড়িতে সাজা খাটার সুযোগ

সতীর্থদের সঙ্গে টিম বাসে নেইমার, থাকবেন মাঠেই

মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করছে ব্রাজিল। রোববার (১৪ জুন) বাংলাদেশ সময় ভোর ৪টায় যুক্তরাষ্ট্রের নিউ
  • আপলোড সময় : ১৪ জুন ২০২৬, দুপুর ১০:১০ সময়
  • আপডেট সময় : ১৪ জুন ২০২৬, দুপুর ১০:১০ সময়
সতীর্থদের সঙ্গে টিম বাসে নেইমার, থাকবেন মাঠেই

মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করছে ব্রাজিল। রোববার (১৪ জুন) বাংলাদেশ সময় ভোর ৪টায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে শুরু হবে ম্যাচটি। ইনজুরির কারণে প্রথম ম্যাচে খেলতে না পারলেও দলের মনোবল বাড়াতে সতীর্থদের সঙ্গে স্টেডিয়ামে যাচ্ছেন নেইমার।


ডান পায়ের কাফ ইনজুরির কারণে মরক্কোর বিপক্ষে খেলতে পারছেন না এই ব্রাজিল তারকা। তবে ম্যাচের আগে দলের সঙ্গে অফিসিয়াল টিম বাসে স্টেডিয়ামের উদ্দেশ্যে রওনা দেন তিনি, যা নতুন খেলোয়াড়দের মানসিকভাবে উজ্জীবিত করার একটি উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। নতুন নিয়ম অনুযায়ী বিশ্বকাপে স্কোয়াডের ২৬ জন ফুটবলারই ম্যাচ শুরুর সময় এবং জাতীয় সঙ্গীতের সময় মাঠে একসঙ্গে উপস্থিত থাকতে পারবেন। সেই নিয়ম অনুযায়ী প্রথাগত একাদশে না থাকলেও ম্যাচ শুরুর আগে সতীর্থদের সঙ্গে মাঠের কেন্দ্রবিন্দুতে দাঁড়াবেন নেইমার।


উল্লেখ্য, সর্বশেষ ১৭ মে সান্তোস এফসির হয়ে কুরিতিবার বিপক্ষে ম্যাচে কাফ মাসলে ইনজুরিতে পড়েন তিনি। এরপর থেকেই মাঠের বাইরে রয়েছেন ব্রাজিলিয়ান এই সুপারস্টার।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হামলার ক্ষতিপূরণ হিসেবে বাজেয়াপ্ত ইরানি অর্থ ব্যবহার করবো: ট্রাম্প

হামলার ক্ষতিপূরণ হিসেবে বাজেয়াপ্ত ইরানি অর্থ ব্যবহার করবো: ট্রাম্প