ঢাকা | |
সংবাদ শিরোনাম :
চার দফা দাবিতে শাহবাগে এনসিপির বিক্ষোভ, প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি তাহসিফের মৃত্যুর ঘটনায় ঘনিষ্ঠ বন্ধু দ্বীপকে হেফাজতে নিল পিবিআই বাংলাদেশ-জাপান সম্পর্কের নতুন অধ্যায়, ‘বিগ-বি’ উদ্যোগে আসছে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১,৩৯১ একসময় অর্থের প্রয়োজনই ফুরিয়ে যাবে, কী ভাবছেন ইলন মাস্ক? এইচএসসির ফল জানার পদ্ধতি পরিবর্তন, জেনে নিন নতুন নিয়ম ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পে-স্কেলে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তদের বেতন নির্ধারণ করে প্রজ্ঞাপন তাহসিফের লাশের সঙ্গে পাওয়া গেল আইফোন, আরও যা মিলল আমারে একটা বিরাট বড় শয়তানে ধরেছে: তাশরীফের বাবা

ভারতের আসামে বিমানবাহিনীর এএন-৩২ বিধ্বস্ত, ঘাঁটির ভেতরেই আগুন

আসামের যোরহাটে ভারতীয় বিমান বাহিনীর একটি এএন-৩২ পরিবহন বিমান অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়ে বিধ্বস্ত হয়েছে। শনিবার সকালে
  • আপলোড সময় : ১৩ জুন ২০২৬, দুপুর ২:৪৭ সময়
  • আপডেট সময় : ১৩ জুন ২০২৬, দুপুর ২:৪৭ সময়
ভারতের আসামে বিমানবাহিনীর এএন-৩২ বিধ্বস্ত, ঘাঁটির ভেতরেই আগুন

আসামের যোরহাটে ভারতীয় বিমান বাহিনীর একটি এএন-৩২ পরিবহন বিমান অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়ে বিধ্বস্ত হয়েছে। শনিবার সকালে বিমানঘাঁটির ভেতরেই এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই বিমানটিতে আগুন ধরে যায় এবং দ্রুত উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে জরুরি সাড়া দল। ভারতীয় বিমান বাহিনী জানিয়েছে, অবতরণের সময় বিমানটি ভেঙে পড়ে এবং পরে আগুন ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার কারণ জানতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। পরিস্থিতি পর্যালোচনা শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলেও জানানো হয়েছে।


তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ চালিয়ে যাচ্ছে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, যোরহাটে বিমান বাহিনীর পরিবহন বিমান দুর্ঘটনার বিষয়টি তাদের জানা আছে এবং বিস্তারিত তথ্যের জন্য অপেক্ষা করা হচ্ছে। এএন-৩২ একটি দ্বৈত ইঞ্জিনবিশিষ্ট টার্বোপ্রপ সামরিক পরিবহন বিমান, যা দীর্ঘদিন ধরে ভারতীয় বিমান বাহিনীর বহরে ব্যবহৃত হচ্ছে। প্রতিকূল আবহাওয়া ও দুর্গম এলাকায় রসদ পরিবহন, সেনা সদস্য স্থানান্তর এবং অন্যান্য সামরিক কাজে এই বিমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি প্রায় সাড়ে সাত টন মালামাল, ৫০ জন যাত্রী অথবা ৪২ জন প্যারাট্রুপার বহনে সক্ষম।


এর আগে চলতি বছরের ৫ মার্চ আসামের কারবি আংলং জেলায় ভারতীয় বিমান বাহিনীর একটি সুখোই সু-৩০ এমকেআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হন। সেই ঘটনার কয়েক মাসের ব্যবধানে আবারও যোরহাটে

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পেলেন এলিজা জামান, বাদ পড়লেন মেঘনা আলম

সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পেলেন এলিজা জামান, বাদ পড়লেন মেঘনা আলম