ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ব্যালন ডি’অর নিয়ে এমবাপ্পের মন্তব্যে ফ্রান্স দলে ‘ফাটল’, ডেম্বেলের চোখে ‘বিশ্বাসঘাতকতা’ আওয়ামী লীগের ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড, সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্ক চাইলে ভারত হাসিনাকে ফেরত দিতে হবে: তথ্য উপদেষ্টা ইংল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হওয়ার পর আইসিসির জোড়া শাস্তির মুখে পাকিস্তান ব্রাজিল দলে নেইমার অধ্যায়ের সমাপ্তি নিশ্চিত করলেন আনচেলত্তি দেশীয় উৎপাদনের সংকট ও চড়া দামের কারণে বাড়ছে ভারত থেকে ইলিশ আমদানি তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার রিয়ালের বেঞ্চের ফুটবলারদের বাজারমূল্য ৫৩৭ মিলিয়ন ইউরো হরমুজে সহায়তা না করা দেশগুলোর কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করা হবে: হুঁশিয়ারি ট্রাম্পের তেলের মজুত ফুরানোর শঙ্কায় সৌদি, বিশ্ব জুড়ে বড় ঝুঁকি

চুক্তির খসড়ার ওপর একমত হয়েছে দুই দেশ: শাহবাজ শরিফ

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্ভাব্য চুক্তি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি দাবি
  • আপলোড সময় : ১৩ জুন ২০২৬, সকাল ৯:৫৯ সময়
  • আপডেট সময় : ১৩ জুন ২০২৬, সকাল ৯:৫৯ সময়
চুক্তির খসড়ার ওপর একমত হয়েছে দুই দেশ: শাহবাজ শরিফ

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্ভাব্য চুক্তি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি দাবি করেছেন, দুই পক্ষ শান্তি চুক্তির খসড়া নিয়ে প্রাথমিকভাবে একমত হয়েছে এবং এখন তা চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে। শুক্রবার (১২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে শাহবাজ শরিফ বলেন, পাকিস্তানের সক্রিয় মধ্যস্থতার মধ্যেও একটি পক্ষ শান্তি প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। তবে এসব প্রচারণা উপেক্ষা করেই তারা চূড়ান্ত ও সর্বসম্মত খসড়া তৈরির দিকে এগোচ্ছেন।


তিনি আরও জানান, শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে পাকিস্তান বর্তমানে উভয় পক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে এবং এখন পর্যন্ত এ পর্যায়ে শান্তি প্রক্রিয়া এতটা অগ্রসর হয়নি বলেও তিনি মন্তব্য করেন।


তবে কোন পক্ষকে উদ্দেশ্য করে তিনি মন্তব্য করেছেন তা সরাসরি উল্লেখ না করলেও ধারণা করা হচ্ছে, আঞ্চলিক একটি পক্ষকে ইঙ্গিত করা হয়েছে। এদিকে সংশ্লিষ্ট বিষয়ে বিভিন্ন প্রতিক্রিয়াও সামনে আসছে, যেখানে বলা হচ্ছে—চুক্তি কার্যকর হলে তা সব ফ্রন্টে বাস্তবায়ন করতে হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, চলমান সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, চলমান সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ