ঢাকা | |
সংবাদ শিরোনাম :
লেবাননে ইসরায়েলের ভয়াবহ ফসফরাস বোমা হামলা শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান ‘ককরোচ’ আন্দোলনে কটূক্তিকারীরা পথভ্রষ্ট: নরেন্দ্র মোদি পুলিশ টিমকে একসঙ্গে চা বা বিশ্রামে যাওয়ার বিষয়ে সতর্ক করলেন স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে চাকরির পরীক্ষায় অনিয়মের অভিযোগে ঝাড়খণ্ডে বিক্ষোভ তীব্র, ককরোচ পার্টির সমর্থন প্রফেসর ইউনূসের সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি ঈশ্বরদীতে চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত আওয়ামী লীগ শুধু উঁকি দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ৩৪ জুলাইয়ের সেই ঘোষণা, ‘দফা এক, দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ’

সীমান্ত হত্যা শূন্যে নামাতে সম্মত বিজিবি-বিএসএফ

বাংলাদেশ-ভারত সীমান্তে নিরীহ নাগরিকদের ওপর গুলিবর্ষণ, হত্যা, হামলা এবং অবৈধ অনুপ্রবেশসহ বিভিন্ন ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে বর্ডার গার্ড
  • আপলোড সময় : ১৩ জুন ২০২৬, সকাল ৯:৫৩ সময়
  • আপডেট সময় : ১৩ জুন ২০২৬, সকাল ৯:৫৩ সময়
সীমান্ত হত্যা শূন্যে নামাতে সম্মত বিজিবি-বিএসএফ

বাংলাদেশ-ভারত সীমান্তে নিরীহ নাগরিকদের ওপর গুলিবর্ষণ, হত্যা, হামলা এবং অবৈধ অনুপ্রবেশসহ বিভিন্ন ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী যৌথভাবে কাজ আরও জোরদার করার বিষয়ে একমত হয়েছে। ভারতের নয়াদিল্লিতে ৮ থেকে ১১ জুন পর্যন্ত অনুষ্ঠিত হয় বিজিবি ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর ৫৭তম মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন। এতে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং ভারতের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালক প্রবীন কুমার। দুই দেশের মোট ২৬ সদস্যের প্রতিনিধিদল এই আলোচনায় অংশ নেয়। আগামী নভেম্বর মাসে ঢাকায় পরবর্তী সম্মেলন আয়োজনের বিষয়ে প্রাথমিকভাবে সম্মতি জানানো হয়েছে।


সম্মেলনে বিজিবি মহাপরিচালক সীমান্তে নিরস্ত্র বাংলাদেশি নাগরিকদের ওপর গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করেন। তিনি এসব ঘটনার পুনরাবৃত্তি রোধে জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। জবাবে উভয় পক্ষ সীমান্তে আইন মেনে চলা, মানবিক দৃষ্টিভঙ্গি গ্রহণ এবং যৌথ উদ্যোগ বাড়ানোর মাধ্যমে সমস্যা সমাধানের বিষয়ে একমত হয়। পাশাপাশি সীমান্তে কোনো ধরনের হত্যাকাণ্ড বা হামলার ঘটনা ঘটলে তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়ে সম্মতি জানানো হয়।


এছাড়া সাম্প্রতিক সময়ে রোহিঙ্গা ও অন্যান্য নাগরিকদের সীমান্ত দিয়ে জোরপূর্বক প্রবেশ করানোর ঘটনাকে বিজিবি তীব্র প্রতিবাদ জানায়। এ ধরনের কার্যক্রম বিদ্যমান দ্বিপাক্ষিক নীতি ও প্রটোকলের পরিপন্থী বলে উল্লেখ করা হয়। বৈধভাবে নাগরিকত্ব যাচাই সম্পন্ন হলে নির্ধারিত প্রক্রিয়ায় গ্রহণ করা হবে বলেও জানানো হয়। অন্যদিকে সীমান্তরক্ষী বাহিনী দ্রুত জাতীয়তা যাচাই সম্পন্ন করার ওপর গুরুত্ব দেয় এবং প্রটোকল মেনে চলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। সীমান্ত এলাকায় ১৫০ গজের মধ্যে অবকাঠামো নির্মাণ নিয়েও আলোচনা হয়। বিজিবি পক্ষ থেকে এ ধরনের একতরফা নির্মাণকাজের বিরুদ্ধে আপত্তি জানানো হয় এবং পূর্বানুমতি ছাড়া সীমান্ত এলাকায় উন্নয়নমূলক কাজ না করার আহ্বান জানানো হয়।


সম্মেলনে সীমান্ত নিরাপত্তা, মাদক ও স্বর্ণ চোরাচালান, মানবপাচার, রোহিঙ্গা সংকট, নদীর পানি ব্যবস্থাপনা এবং সীমান্তবর্তী পরিবেশ রক্ষাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উভয় পক্ষ পারস্পরিক আস্থা ও সুসম্পর্ক বজায় রেখে সীমান্ত সমস্যাগুলো সমাধানে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্বেচ্ছায় ৭ বার রক্তদান করেছেন জাইমা রহমান: ডা. জুবাইদা

স্বেচ্ছায় ৭ বার রক্তদান করেছেন জাইমা রহমান: ডা. জুবাইদা