ঢাকা | |
সংবাদ শিরোনাম :
লেবাননে ইসরায়েলের ভয়াবহ ফসফরাস বোমা হামলা শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান ‘ককরোচ’ আন্দোলনে কটূক্তিকারীরা পথভ্রষ্ট: নরেন্দ্র মোদি পুলিশ টিমকে একসঙ্গে চা বা বিশ্রামে যাওয়ার বিষয়ে সতর্ক করলেন স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে চাকরির পরীক্ষায় অনিয়মের অভিযোগে ঝাড়খণ্ডে বিক্ষোভ তীব্র, ককরোচ পার্টির সমর্থন প্রফেসর ইউনূসের সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি ঈশ্বরদীতে চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত আওয়ামী লীগ শুধু উঁকি দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ৩৪ জুলাইয়ের সেই ঘোষণা, ‘দফা এক, দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ’

লালমনিরহাটে ১২ জনকে পুশ-ইনের চেষ্টা রুখে দিল বিজিবি ও গ্রামবাসী

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মাধ্যমে কথিত পুশ-ইনের একটি বড় চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড
  • আপলোড সময় : ১৩ জুন ২০২৬, সকাল ৯:৫১ সময়
  • আপডেট সময় : ১৩ জুন ২০২৬, সকাল ৯:৫১ সময়
লালমনিরহাটে ১২ জনকে পুশ-ইনের চেষ্টা রুখে দিল বিজিবি ও গ্রামবাসী

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মাধ্যমে কথিত পুশ-ইনের একটি বড় চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় এলাকাবাসী। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আমঝোল সীমান্তের ৯০৬/৮এস পিলার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবির লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের মিডিয়া সেল জানায়, ওই সময় ১০ থেকে ১২ জনকে বহনকারী একটি গাড়ি সীমান্ত এলাকায় এসে থামে। পরে কাঁটাতারের বেড়ার গেট ব্যবহার করে তাদের জোরপূর্বক বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ পাওয়া যায়।


স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সীমান্তে অস্বাভাবিক পরিস্থিতি বুঝতে পেরে তারা মাইকিং করে গ্রামবাসীকে জড়ো করেন এবং দ্রুত বিজিবিকে খবর দেন। এরপর গ্রামবাসী ও বিজিবির সম্মিলিত প্রতিরোধের মুখে বিএসএফ সদস্যরা পিছু হটতে বাধ্য হন এবং ওই ব্যক্তিদের পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। বিজিবির ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশ-ইন ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি রয়েছে। তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত নজরদারি আরও জোরদার করা হয়েছে।


তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় কোনো ধরনের সন্দেহজনক তৎপরতা দেখা দিলে সাধারণ মানুষ যেন আতঙ্কিত না হয়ে দ্রুত বিজিবিকে তথ্য দেয়। স্থানীয়দের সহযোগিতা সীমান্ত নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও তিনি উল্লেখ করেন। সাম্প্রতিক সময়ে সীমান্তে পুশ-ইন ইস্যু নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে উচ্চপর্যায়ের আলোচনা চলমান রয়েছে। এমন প্রেক্ষাপটে স্থানীয় গ্রামবাসী ও বিজিবির এই সমন্বিত প্রতিরোধকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্বেচ্ছায় ৭ বার রক্তদান করেছেন জাইমা রহমান: ডা. জুবাইদা

স্বেচ্ছায় ৭ বার রক্তদান করেছেন জাইমা রহমান: ডা. জুবাইদা