ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ভারতের নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী ‘টুঙ্গিপাড়ায় শেখ হাসিনা যতবার নির্বাচন করেছেন, ব্যালটে সিল মেরে নির্বাচিত হয়েছেন’ স্থানীয় সরকার নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ তারেক রহমানের বিনিয়োগ নিশ্চিত করতে অর্থ পাচার বন্ধ করতে চায় সরকার: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিরিয়ায় মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ৩৫ ৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী ৩০ বছরে ঢাকায় নির্মাণ বেড়েছে ১৮৮ শতাংশ প্রশাসনিক পর্যালোচনার বৃত্তে আটকা পে-স্কেল নতুন রাষ্ট্রপতি সেপ্টেম্বরে ইন্টারসেপ্টর মিসাইল ফুরিয়ে যাওয়ার ভয়ে ইরানে হামলা স্থগিত করল যুক্তরাষ্ট্র

মার্কিন ভিসা নিয়ে বড় সুখবর, ৭৫০ ডলারে মিলবে দ্রুত সাক্ষাৎকার

বিদেশি পর্যটক ও ব্যবসায়িক ভ্রমণকারীদের জন্য ভিসা সাক্ষাৎকার প্রক্রিয়া দ্রুত করার উদ্দেশ্যে নতুন একটি প্রিমিয়াম সেবা চালু করতে
  • আপলোড সময় : ১১ জুন ২০২৬, সকাল ৯:৩৯ সময়
  • আপডেট সময় : ১১ জুন ২০২৬, সকাল ৯:৩৯ সময়
মার্কিন ভিসা নিয়ে বড় সুখবর, ৭৫০ ডলারে মিলবে দ্রুত সাক্ষাৎকার

বিদেশি পর্যটক ও ব্যবসায়িক ভ্রমণকারীদের জন্য ভিসা সাক্ষাৎকার প্রক্রিয়া দ্রুত করার উদ্দেশ্যে নতুন একটি প্রিমিয়াম সেবা চালু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আগামী ১ জুলাই থেকে পরীক্ষামূলকভাবে এই ব্যবস্থা কার্যকর হবে। নতুন নিয়ম অনুযায়ী, অতিরিক্ত ৭৫০ ডলার পরিশোধ করলে আবেদনকারীরা ১০ কর্মদিবসের মধ্যে ভিসা সাক্ষাৎকারের সময় পাওয়ার সুযোগ পাবেন। তবে এই সুবিধা ভিসা অনুমোদনের নিশ্চয়তা দেবে না বলে জানানো হয়েছে।


মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, এই পাইলট প্রকল্পটি বছরের শেষ পর্যন্ত চলবে এবং এটি মূলত ব্যবসায়িক (বি-১) ও পর্যটন (বি-২) ভিসা আবেদনকারীদের জন্য প্রযোজ্য হবে। বর্তমানে এই ভিসার আবেদন ফি ১৮৫ ডলার হলেও নতুন প্রিমিয়াম সেবা যুক্ত হলে মোট খরচ দাঁড়াবে ৯৩৫ ডলারে। কর্তৃপক্ষ জানিয়েছে, সব দূতাবাসে একসঙ্গে এই সুবিধা চালু হবে না। সীমিত কয়েকটি মার্কিন মিশনে পরীক্ষামূলকভাবে এটি বাস্তবায়ন করা হবে এবং পরে এর কার্যকারিতা মূল্যায়ন করে সিদ্ধান্ত নেওয়া হবে।


সরকারের ধারণা, আগামী বছরগুলোতে আন্তর্জাতিক ভ্রমণ চাহিদা বাড়বে, বিশেষ করে আসন্ন বড় ক্রীড়া ও বৈশ্বিক আয়োজনকে কেন্দ্র করে ভিসা আবেদনকারীর সংখ্যা বৃদ্ধি পেতে পারে। সেই চাপ সামাল দিতেই দ্রুত সাক্ষাৎকার সেবার এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রিমিয়াম সুবিধা শুধু নির্দিষ্ট ক্যাটাগরির ভিসার জন্য প্রযোজ্য হবে এবং ভিসা ওয়েভার প্রোগ্রামের আওতাভুক্ত দেশগুলোর নাগরিকরা এর অন্তর্ভুক্ত হবেন না।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সৌদি আরবকে পারমাণবিক চুক্তি অনুমোদন দিচ্ছেন ট্রাম্প

সৌদি আরবকে পারমাণবিক চুক্তি অনুমোদন দিচ্ছেন ট্রাম্প