ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দর বন্ধ, আটকা ১ লাখ ৭০ হাজার যাত্রী মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কলম্বিয়ায় সামরিক ঘাঁটিতে বিদ্রোহীদের ড্রোন হামলা, নিহত ৩ '৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার' ভারতের কাছে হেরে বিব্রতকর রেকর্ড গড়ল পাকিস্তান

আজ রাত থেকে তাপমাত্রা আরও কমতে পারে: আবহাওয়া অফিস

ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাব কেটে যাওয়ার পর সারাদেশে শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে। বিশেষ করে উত্তর ও পশ্চিমাঞ্চলের বেশ
  • আপলোড সময় : ১২ ডিসেম্বর ২০২৩, দুপুর ১১:৪৫ সময়
  • আপডেট সময় : ১২ ডিসেম্বর ২০২৩, দুপুর ১১:৪৫ সময়
আজ রাত থেকে তাপমাত্রা আরও কমতে পারে: আবহাওয়া অফিস ছবি : সংগৃহীত
ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাব কেটে যাওয়ার পর সারাদেশে শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে। বিশেষ করে উত্তর ও পশ্চিমাঞ্চলের বেশ কিছু এলাকা এখন দিনের বেশির ভাগ সময় কুয়াশাচ্ছন্ন থাকছে। এমনকি দেশের বিভিন্ন অঞ্চলের মতো ঢাকায়ও আজ (১২ ডিসেম্বর) ঘন কুয়াশা পড়ছে। সেই সঙ্গে বাতাস থাকায় শীত অনুভূত হচ্ছে বেশি। এরই মধ্যে কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে। 

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) থেকে রাতের তাপমাত্রা কমতে শুরু করবে। বুধবার রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে চলতি মৌসুমে দেশের ভেতরে সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড হয়েছে গতকাল সোমবার নওগাঁর বদলগাছিতে। সেখানে তাপমাত্রা ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছিল। বদলগাছিতে যে তাপমাত্রা রেকর্ড হয়েছে, তা শৈত্যপ্রবাহের কাছাকাছি। তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে নেমে এলে সেটিকে শৈত্যপ্রবাহ বলেন আবহাওয়াবিদেরা।

আবহাওয়াবিদরা মনে করছেন, যেহেতু ঘূর্ণিঝড়ের পরে আবহাওয়া পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি, সে কারণে দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ছে। হালকা থেকে মাঝারি কুয়াশায় ঢেকে যাচ্ছে অন্য অঞ্চলগুলো।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির গণমাধ্যমকে বলেন, গত কয়েক দিন থেকেই উত্তরাঞ্চলে ঘন কুয়াশা দেখা যাচ্ছে।

তিনি আরও বলেন, চলতি সপ্তাহের শেষ ভাগে, অর্থাৎ ১৪ থেকে ১৫ ডিসেম্বরের দিকে দেশের উত্তর-উত্তরপশ্চিম অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এসব এলাকায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসতে পারে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?