ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিশ্বকাপ ফাইনালই ছিল মেসির শেষ ম্যাচ! পারেদেসের মন্তব্যে জল্পনা বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া কী, কে হতে পারবেন রাষ্ট্রপতি? ১৭ বছর পর সিরিয়া সফরে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও সরকারি হাসপাতালের বাথরুমেও ওষুধ পড়ে থাকতে দেখে ক্ষোভ ঝাড়লেন মন্ত্রী অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে ইতালির প্রস্তাব ফিরিয়ে দিলেন গার্দিওলা, দৌড়ে এগিয়ে পিরলো ‘গরম গরম বিরোধিতা মানে কি গাড়ি পোড়ানো?’ কোয়ান্টাম কম্পিউটিং ও এআই গবেষণায় যুক্তরাষ্ট্রের জাতীয় উদ্যোগে যুক্ত হলেন এনএমএসইউর বাংলাদেশি গবেষক

নির্বাচনের আগে ইসলামী ব্যাংক একটি দলকে ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ অভিযোগ করেছেন, ইসলামী ব্যাংকের একটি প্রকল্প থেকে নির্বাচনি সুবিধা গ্রহণের উদ্দেশ্যে বিপুল পরিমাণ
  • আপলোড সময় : ১০ জুন ২০২৬, দুপুর ১০:২৩ সময়
  • আপডেট সময় : ১০ জুন ২০২৬, দুপুর ১০:২৩ সময়
নির্বাচনের আগে ইসলামী ব্যাংক একটি দলকে ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ অভিযোগ করেছেন, ইসলামী ব্যাংকের একটি প্রকল্প থেকে নির্বাচনি সুবিধা গ্রহণের উদ্দেশ্যে বিপুল পরিমাণ অর্থ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৯ জুন) কার্যপ্রণালি বিধির ৬৮ অনুযায়ী আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, ইসলামী ব্যাংকের রুরাল ডেভেলপমেন্ট স্কিম (আরডিএস) প্রকল্পের মূল লক্ষ্য ছিল গ্রামীণ পর্যায়ে ক্ষুদ্রঋণ বিতরণ। এই প্রকল্পের আওতায় সাধারণত ৫ হাজার, ১০ হাজার বা ২০ হাজার টাকার ক্ষুদ্রঋণ দেওয়া হয়, যেখানে নারী গ্রাহকের সংখ্যা বেশি।


মন্ত্রী দাবি করেন, নির্বাচনের আগে ১০ হাজার টাকা করে অনেক নারীকে ঋণ প্রদান করা হয়েছে, যা ভোট প্রভাবিত করার উদ্দেশ্যে ব্যবহার করা হয়ে থাকতে পারে। তার মতে, আরডিএস প্রকল্পে মোট প্রায় ২২ হাজার কোটি টাকা বিতরণ করা হয়েছে, যার মধ্যে আগে ১১ হাজার কোটি টাকা দেওয়া হলেও ৫ আগস্টের পর আরও ১১ হাজার কোটি টাকা বিতরণ করা হয়। তিনি আরও বলেন, এই অর্থের সুনির্দিষ্ট হিসাব-নিকাশ পাওয়া যাচ্ছে না, যা উদ্বেগের বিষয়।


এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, একটি শিল্পগোষ্ঠীকে ৭০০ কোটি টাকা এবং প্রধান কার্যালয়ের অনুমোদন ছাড়াই আরেকটি গ্রুপকে ৪০ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে। ব্যাংকের মানবসম্পদ ব্যবস্থাপনা নিয়েও তিনি প্রশ্ন তোলেন। তার ভাষায়, প্রায় ৯ হাজার দক্ষ কর্মীকে বিধিবহির্ভূতভাবে চাকরিচ্যুত করা হয়েছে এবং তাদের পরিবর্তে রাজনৈতিক পরিচয়সম্পন্ন প্রায় ৬ হাজার নতুন কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রায় ১৩ হাজার কর্মীকে নিয়মবহির্ভূতভাবে পদোন্নতি দেওয়া হয়েছে বলেও তিনি সংসদে দাবি করেন। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরানে টানা ১১তম দিনেও মার্কিন হামলা, তেহরানসহ বিভিন্ন এলাকায় বিস্ফোরণ

ইরানে টানা ১১তম দিনেও মার্কিন হামলা, তেহরানসহ বিভিন্ন এলাকায় বিস্ফোরণ