ঢাকা | |
সংবাদ শিরোনাম :
চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নের জয়, ভিয়ারিয়ালকে গোল বন্যায় ভাসাল পিএসজি রাফিনিয়ার জোড়া গোলে অ্যাস্টন ভিলাকে হারিয়ে বার্সেলোনার জয় ফ্লোরিডার ৩ আসনে ডেমোক্র্যাটদের জয়ের পূর্বাভাস ‘আপা আসবে তাই চলে যাচ্ছি’ এক দিনেই সম্পদে বড় লাফ, এশিয়ার শীর্ষ ধনী হলেন আম্বানি মাদ্রাসায় হামলা-ভাঙচুরের মামলায় শাহজালাল রুমীকে আত্মসমর্পণের নির্দেশ পোশাকশ্রমিকদের বিক্ষোভে অচল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড, ভোগান্তিতে যাত্রী-চালকেরা ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ৭ ডিসেম্বর সত্যের রাজনীতি কখনো পরাজিত হবে না: মুক্তির পর আখতারুজ্জামান ইসরায়েলবিরোধী বিক্ষোভে উত্তাল থাইল্যান্ড

‘ক্ষেপণাস্ত্র ছুড়েছেন, যথেষ্ট হয়েছে, এবার টেবিলে আসুন’

উত্তর ইসরায়েলে কৌশলগত সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর
  • আপলোড সময় : ৮ জুন ২০২৬, দুপুর ১০:১৭ সময়
  • আপডেট সময় : ৮ জুন ২০২৬, দুপুর ১০:১৭ সময়
‘ক্ষেপণাস্ত্র ছুড়েছেন, যথেষ্ট হয়েছে, এবার টেবিলে আসুন’

উত্তর ইসরায়েলে কৌশলগত সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। এর পরই সংঘাত নিয়ন্ত্রণে কূটনৈতিক উদ্যোগ জোরদার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি ইরানকে সরাসরি আহ্বান জানান, যুদ্ধংদেহী অবস্থান থেকে সরে এসে আলোচনার টেবিলে ফিরতে হবে। তার মতে, চলমান সহিংসতা কোনোভাবেই আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় সহায়ক নয়।


ট্রাম্প দাবি করেন, মধ্যপ্রাচ্যে একটি যুদ্ধবিরতি চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে সংশ্লিষ্ট পক্ষগুলো এবং আগামী কয়েক দিনের মধ্যেই একটি সমঝোতা সম্ভব হতে পারে। এর আগে লেবাননের বৈরুত অঞ্চলে ইসরায়েলি বিমান হামলার পর নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে, যার জবাব হিসেবেই ইরান ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে বলে দাবি করা হয়।


ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা বেশিরভাগ ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। অন্যদিকে ইরান বলছে, এটি ছিল পূর্ববর্তী হামলার প্রতিক্রিয়া এবং ভবিষ্যতে আরও কঠোর জবাব দেওয়ার ইঙ্গিতও দিয়েছে তারা। এদিকে দুই পক্ষের পাল্টাপাল্টি হুঁশিয়ারি এবং সামরিক তৎপরতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। বিশ্লেষকদের মতে, কূটনৈতিক উদ্যোগ সফল না হলে সংঘাত আরও বিস্তৃত হওয়ার ঝুঁকি রয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্যোক্তা তৈরিতে ৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

উদ্যোক্তা তৈরিতে ৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী