ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কোরআন শরিফে চুমু দিয়ে বিশ্বকাপ খেলতে গেলেন ইরানের ফুটবলাররা সৌদিতে সাড়ে ৭ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার গুম-খুনের সম্মতি উৎপাদনকারীদের বিরুদ্ধে কী ব্যবস্থা, প্রশ্ন হাসনাত আবদুল্লাহর মুশতাকের মৃত্যু ছিল রাষ্ট্রের চরম ব্যর্থতা: স্মারক গ্রন্থের প্রকাশনা উৎসবে বিশিষ্টজনরা মাদারগঞ্জে বাসচালককে মারধরের পর ছাত্রদল কর্মীকে কুপিয়ে জখম আর্জেন্টিনার জার্সি পরে আসলে ৫০ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়ে ‘বিপাকে’ আইনজীবী ইসরায়েলের বিমানঘাঁটিতে ইরানের ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ হামলা ক্ষেপণাস্ত্র হামলার ‘কঠিন জবাব’ দেবে ইসরায়েল, তিন দেশের আকাশসীমা সম্পূর্ণ বন্ধ ‘ক্ষেপণাস্ত্র ছুড়েছেন, যথেষ্ট হয়েছে, এবার টেবিলে আসুন’ যশোরে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ

বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়

রাজধানীর যাত্রীদের বাড়তি চাপ ও চাহিদা বিবেচনায় নিয়ে মেট্রোরেল সেবার চলাচলের সময় আরও ২০ মিনিট বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া
  • আপলোড সময় : ৪ জুন ২০২৬, দুপুর ১০:১১ সময়
  • আপডেট সময় : ৪ জুন ২০২৬, দুপুর ১০:১১ সময়
বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়

রাজধানীর যাত্রীদের বাড়তি চাপ ও চাহিদা বিবেচনায় নিয়ে মেট্রোরেল সেবার চলাচলের সময় আরও ২০ মিনিট বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৭ জুন থেকে এই নতুন সময়সূচি কার্যকর হবে বলে জানা গেছে। দৈনিক ইত্তেফাকের সূত্রে জানা যায়, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের দায়িত্বশীল একটি সূত্র নিশ্চিত করেছে যে, উভয় প্রান্ত থেকে শেষ ট্রেন ছাড়ার সময় বাড়ানোর প্রস্তাব ইতোমধ্যেই অনুমোদন পেয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় প্রস্তুতি ও পরীক্ষামূলক কার্যক্রমও সম্পন্ন হয়েছে।


বর্তমানে সপ্তাহের সাত দিন উত্তরা উত্তর স্টেশন থেকে শেষ ট্রেন রাত ৯টা ৩০ মিনিটে এবং মতিঝিল স্টেশন থেকে রাত ১০টা ১০ মিনিটে ছেড়ে যায়। নতুন সময়সূচি কার্যকর হলে উত্তরা উত্তর থেকে শেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৫০ মিনিটে। একইভাবে মতিঝিল থেকে উত্তরা অভিমুখী শেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ৩০ মিনিটে। তবে সময় বাড়ানো হলেও নতুন কোনো ট্রেন সংযোজন করা হচ্ছে না। বিদ্যমান সূচি অনুযায়ী ২০ মিনিট বিরতির মধ্যেই অতিরিক্ত একটি ট্রিপ পরিচালনা করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কার্যালয় জানিয়েছে, যাত্রীদের সুবিধা ও প্রয়োজনের কথা বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে বিশেষ করে কর্মজীবী ও রাতের যাত্রীদের যাতায়াত আরও সহজ হবে। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। উল্লেখ্য, ২০২২ সালের ২৮ ডিসেম্বর রাজধানীতে দেশের প্রথম মেট্রোরেল সেবা চালু হয়। শুরুতে উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত সীমিত পরিসরে চলাচল শুরু হলেও পরে ধাপে ধাপে পুরো রুটে সেবা সম্প্রসারণ করা হয়। ২০২৩ সালের ৩১ ডিসেম্বর মতিঝিল পর্যন্ত সব স্টেশন চালু হওয়ার মাধ্যমে পুরো রুটে পূর্ণাঙ্গ সেবা শুরু হয়। ভবিষ্যতে কমলাপুর স্টেশন যুক্ত হলে এই রুটের কার্যক্রম আরও সম্প্রসারিত হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণে হস্তক্ষেপ হলে রাজপথে নামার হুঁশিয়ারি শফিকুর রহমানের

ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণে হস্তক্ষেপ হলে রাজপথে নামার হুঁশিয়ারি শফিকুর রহমানের