ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিশ্বকাপ ফাইনালের হাফটাইম বিরতি নিয়ে সিদ্ধান্ত জানাল ফিফা একজন শিক্ষক আমাকে নাম দিয়েছেন ‘পরীক্ষা মিলন’ ; শিক্ষামন্ত্রীর ক্ষোভ প্রকাশ রাঙ্গামাটিতে ট্রাকসহ ভেঙে পড়লো সেতুর পাটাতন, যান চলাচল বন্ধ কারও প্রতি নমনীয় হওয়া যাবে না, রেফারির উদ্দেশ্যে কঠোর বার্তা স্পেন কোচের ঢাকা-চট্টগ্রাম রুটে বুলেট ট্রেনে বিনিয়োগ করতে চায় চীন: রাষ্ট্রদূত চীনের সঙ্গে জিও পলিটিকাল ও ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় হবে: মির্জা ফখরুল পানি উন্নয়ন বোর্ড নয়, স্লুইস গেট দেখবে স্থানীয় প্রশাসন: স্বরাষ্ট্রমন্ত্রী ১০ সন্তানের বাবা-মা, তবু জোটে না দুবেলা খাবার; ভাঙা ঘরে মৃত্যুর প্রহর গুনছেন দম্পতি ‘যাকে আপনার পছন্দ হয় না, তাকেই ফ্যাসিস্ট বানিয়ে দেন’ পাঁচ মাস পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিকেলে সংবাদ সম্মেলন, কী জানানো হবে

ফোর্বসের তালিকায় হানিয়া আমির

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির নিজের ক্যারিয়ারে আরও একটি বড় সাফল্য যোগ করেছেন। বিশ্বখ্যাত সাময়িকী Forbes প্রকাশিত ‘৩০
  • আপলোড সময় : ৩ জুন ২০২৬, দুপুর ২:৩০ সময়
  • আপডেট সময় : ৩ জুন ২০২৬, দুপুর ২:৩০ সময়
ফোর্বসের তালিকায় হানিয়া আমির

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির নিজের ক্যারিয়ারে আরও একটি বড় সাফল্য যোগ করেছেন। বিশ্বখ্যাত সাময়িকী Forbes প্রকাশিত ‘৩০ আন্ডার ৩০ এশিয়া ২০২৬’ তালিকায় স্থান পেয়েছেন তিনি। এশিয়ার বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ অবদান রাখা ৩০ বছরের কম বয়সী প্রভাবশালী তরুণ-তরুণীদের নিয়ে প্রতিবছর এই তালিকা প্রকাশ করা হয়। চলতি বছর বিনোদন ও ক্রীড়া বিভাগে ২৮ বছর বয়সী হানিয়া আমিরের অন্তর্ভুক্তি তার জনপ্রিয়তা ও প্রভাবের নতুন স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে। ২০১৬ সালে জানান সিনেমার মাধ্যমে অভিনয়জগতে যাত্রা শুরু করেন তিনি। এরপর ধারাবাহিকভাবে নাটক ও চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। বিশেষ করে ফির ওহি মোহাব্বতে নাটকে অভিনয়ের জন্য তিনি প্রশংসা ও পুরস্কার লাভ করেন।


ফোর্বসের তথ্যমতে, সামাজিক যোগাযোগমাধ্যমে সবচেয়ে বেশি অনুসারী থাকা পাকিস্তানি নারী তারকাদের অন্যতম হানিয়া আমির। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ২ কোটিরও বেশি। অভিনয়, বিনোদন এবং ডিজিটাল মাধ্যমে তার প্রভাব বিবেচনায় তাকে এই মর্যাদাপূর্ণ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। সম্প্রতি এই অর্জন উদ্‌যাপনের সময় তিনি সাধারণ কিন্তু আকর্ষণীয় সাজে ভক্তদের সামনে হাজির হন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনার জন্ম দেয়।


গত বছরের শেষ দিকে UN Women-এর জাতীয় শুভেচ্ছাদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করেন হানিয়া আমির। বিশ্লেষকদের মতে, ফোর্বসের এই স্বীকৃতি তার আন্তর্জাতিক পরিচিতি আরও সুদৃঢ় করবে এবং বৈশ্বিক অঙ্গনে নতুন সুযোগের দ্বার খুলে দেবে। বর্তমানে তিনি একটি আন্তর্জাতিক মানের ঐতিহাসিক ধারাবাহিকের কাজে ব্যস্ত রয়েছেন। জানা গেছে, পাকিস্তানের ইতিহাসভিত্তিক ওই প্রযোজনাটি বিশ্বের অন্যতম বৃহৎ স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার পরিকল্পনা রয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা