ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন শামীম কায়সার লিংকন তথ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন শামীম কায়সারকে ধর্ম প্রতিমন্ত্রী করায় প্রতিবাদ ও উদ্বেগ জানিয়েছে হেফাজতে ইসলাম ক্ষতিকর কনটেন্টের বিস্তার শিশু-কিশোরদের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে: আইসিটি মন্ত্রী শনিবার যেসব এলাকায় ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না প্রয়োজন হলে আরও ১০০ বার ইরানে হামলা করতাম: ট্রাম্প এখন আমি বলতে পারব, হলিউড স্টাইলে কাজ করেছি: জায়েদ খান গ্যাস-বিদ্যুৎসংকট ঝুঁকি বাড়াচ্ছে উৎপাদন ও রপ্তানি খাতের এআই ক্যামেরার চোখে রাজধানীর সড়ক, কোন অপরাধে কত জরিমানা প্রাথমিকের কোটি শিক্ষার্থী বইয়ের সঙ্গে বিনা মূল্যে স্কুল ড্রেস-জুতা ও ব্যাগ পাবে

খানজাহান আলীর মাজার দিঘির কুমির সরানোর সিদ্ধান্ত

বাগেরহাটে ঐতিহাসিক হজরত খানজাহান আলী (রহ.) মাজারসংলগ্ন দিঘিতে থাকা কুমিরটিকে জননিরাপত্তার স্বার্থে অন্যত্র স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। সাম্প্রতিক
  • আপলোড সময় : ৩ জুন ২০২৬, দুপুর ১০:৯ সময়
  • আপডেট সময় : ৩ জুন ২০২৬, দুপুর ১০:৯ সময়
খানজাহান আলীর মাজার দিঘির কুমির সরানোর সিদ্ধান্ত

বাগেরহাটে ঐতিহাসিক হজরত খানজাহান আলী (রহ.) মাজারসংলগ্ন দিঘিতে থাকা কুমিরটিকে জননিরাপত্তার স্বার্থে অন্যত্র স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। সাম্প্রতিক দুর্ঘটনার পর দর্শনার্থী ও স্থানীয় মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার (২ জুন) রাতে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় প্রশাসন, বন বিভাগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, মাজার কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দিঘিতে থাকা কুমিরটিকে নিরাপদ পরিবেশে স্থানান্তরের জন্য বন বিভাগের সহায়তায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি মাজার এলাকায় নিরাপত্তা ও নজরদারি আরও জোরদার করা হবে। বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, কুমিরটিকে নিরাপদে ধরার জন্য বিশেষজ্ঞ দল মাঠপর্যায়ে কাজ করবে। তারা কুমিরটির গতিবিধি ও অবস্থান পর্যবেক্ষণ করে স্থানান্তরের উপযুক্ত সময় ও পদ্ধতি নির্ধারণ করবেন।


সম্প্রতি দিঘিতে গোসল করতে নেমে এক শিশু কুমিরের আক্রমণের শিকার হয়ে প্রাণ হারানোর ঘটনায় এলাকায় ব্যাপক উদ্বেগ সৃষ্টি হয়। এরপর থেকেই কুমিরটিকে সরিয়ে নেওয়া এবং নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীরা। প্রশাসনের এই সিদ্ধান্তের ফলে মাজার এলাকায় আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?

হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?