ঢাকা | |
সংবাদ শিরোনাম :
১৯ বছর আগে মেসির কোলের সেই শিশুই এবার তার প্রতিপক্ষ মেসির পথেই হাঁটছেন হ্যারি কেইন, আরও এক বিশ্বকাপ খেলার ইঙ্গিত ১১২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানের জামিন বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী মেসির শট ঠেকাতে ডানে ঝাঁপ, আলভারেজের জন্য বাঁয়ে-ইংল্যান্ডের ‘নকল’ ধরা আজান দিতে যাওয়ার পথে মুয়াজ্জিনকে গলা কেটে হত্যার চেষ্টা বিয়ের একদিন পর মসজিদে ঝুলছিল যুবকের মরদেহ, দেখার পর মামার মৃত্যু নরসিংদীতে খালে গোসল করতে নেমে তিন শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র-ইরানকে আবার আলোচনায় বসাতে চাপ সৃষ্টি করবে পাকিস্তান ‘সাদিক কায়েম জামায়াতে যোগদান করে ডাকসু ভিপি থাকার নৈতিকতা হারিয়েছে’

কর্ণফুলীতে পিকআপের ধাক্কায় মোটরসাইকেলারোহী বাবা-ছেলের মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলীতে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুন) সকাল ৮টার দিকে কর্ণফুলী নতুন
  • আপলোড সময় : ২ জুন ২০২৬, দুপুর ২:৩৪ সময়
  • আপডেট সময় : ২ জুন ২০২৬, দুপুর ২:৩৪ সময়
কর্ণফুলীতে পিকআপের ধাক্কায় মোটরসাইকেলারোহী বাবা-ছেলের মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলীতে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুন) সকাল ৮টার দিকে কর্ণফুলী নতুন ব্রিজের প্রথম সিঁড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের সিংহরা গ্রামের মল্লিক বাড়ির দুর্গাপদ মল্লিক (৬০) এবং তার ছেলে বিধান মল্লিক বাবু (৪০)। বিধান মল্লিক বাবু একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ছিলেন এবং এক ছেলে ও এক মেয়ের জনক।


প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম শহর থেকে কর্ণফুলীর দিকে যাওয়ার সময় স্পিড ব্রেকারে মোটরসাইকেলের গতি কমালে পেছন দিক থেকে দ্রুতগতির একটি পিকআপ ভ্যান এসে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি সামনে থাকা একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় দুর্গাপদ মল্লিক ঘটনাস্থলেই মারা যান এবং তার ছেলে গুরুতর আহত হন। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


স্থানীয় সূত্রে জানা যায়, নিহতরা পরিবারসহ চট্টগ্রাম শহরের ফিশারিঘাট এলাকায় বসবাস করতেন। ঘটনার দিন তারা গ্রামের বাড়ি আনোয়ারার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। মইজ্জ্যারটেক ট্রাফিক পুলিশের ইনচার্জ আবু সাঈদ বাকের জানান, দুর্ঘটনায় মোটরসাইকেলের পেছনে থাকা ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান এবং চালক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, হাসপাতালে আনার পর চিকিৎসক আহত ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। মরদেহ মর্গে রাখা হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা