ঢাকা | |

৮ জুন নয়াদিল্লিতে শুরু হচ্ছে বিজিবি-বিএসএফের সীমান্ত সম্মেলন

বাংলাদেশের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর মধ্যে মহাপরিচালক পর্যায়ের ৫৭তম সীমান্ত সম্মেলন আগামী
  • আপলোড সময় : ২ জুন ২০২৬, দুপুর ১০:৮ সময়
  • আপডেট সময় : ২ জুন ২০২৬, দুপুর ১০:৮ সময়
৮ জুন নয়াদিল্লিতে শুরু হচ্ছে বিজিবি-বিএসএফের সীমান্ত সম্মেলন

বাংলাদেশের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর মধ্যে মহাপরিচালক পর্যায়ের ৫৭তম সীমান্ত সম্মেলন আগামী ৮ জুন ভারতের নয়াদিল্লিতে শুরু হচ্ছে। চার দিনব্যাপী এ সম্মেলন চলবে ১১ জুন পর্যন্ত। সোমবার বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্মেলনে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেবে। এই দলে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি প্রধান উপদেষ্টার কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, ভূমি জরিপ অধিদপ্তর এবং যৌথ নদী কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারাও থাকবেন।


অন্যদিকে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের মহাপরিচালকের নেতৃত্বে বিএসএফের প্রতিনিধিদল সম্মেলনে অংশ নেবে। ভারতীয় দলে বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। সূত্র জানায়, সীমান্ত ব্যবস্থাপনা, নিরাপত্তা এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে এ সম্মেলনে আলোচনা হওয়ার কথা রয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
জেট ফুয়েল বিক্রি বন্ধ করলো রাশিয়া

জেট ফুয়েল বিক্রি বন্ধ করলো রাশিয়া