ঢাকা | |
সংবাদ শিরোনাম :
১৯ বছর আগে মেসির কোলের সেই শিশুই এবার তার প্রতিপক্ষ মেসির পথেই হাঁটছেন হ্যারি কেইন, আরও এক বিশ্বকাপ খেলার ইঙ্গিত ১১২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানের জামিন বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী মেসির শট ঠেকাতে ডানে ঝাঁপ, আলভারেজের জন্য বাঁয়ে-ইংল্যান্ডের ‘নকল’ ধরা আজান দিতে যাওয়ার পথে মুয়াজ্জিনকে গলা কেটে হত্যার চেষ্টা বিয়ের একদিন পর মসজিদে ঝুলছিল যুবকের মরদেহ, দেখার পর মামার মৃত্যু নরসিংদীতে খালে গোসল করতে নেমে তিন শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র-ইরানকে আবার আলোচনায় বসাতে চাপ সৃষ্টি করবে পাকিস্তান ‘সাদিক কায়েম জামায়াতে যোগদান করে ডাকসু ভিপি থাকার নৈতিকতা হারিয়েছে’

ভারতের বিরুদ্ধে আমাদের ভূখণ্ড ব্যবহার করতে দেব না: মিয়ানমারের প্রেসিডেন্ট

বাণিজ্য, সীমান্ত নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন এবং প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের লক্ষ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন মিয়ানমারের
  • আপলোড সময় : ২ জুন ২০২৬, সকাল ৯:৫৫ সময়
  • আপডেট সময় : ২ জুন ২০২৬, সকাল ৯:৫৫ সময়
ভারতের বিরুদ্ধে আমাদের ভূখণ্ড ব্যবহার করতে দেব না: মিয়ানমারের প্রেসিডেন্ট

বাণিজ্য, সীমান্ত নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন এবং প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের লক্ষ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং। বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা ও পারস্পরিক সহযোগিতার নানা বিষয় গুরুত্ব পায়। বৈঠকে মিয়ানমারের প্রেসিডেন্ট ভারতকে আশ্বস্ত করে বলেন, কোনোভাবেই তাদের ভূখণ্ড এমন কর্মকাণ্ডে ব্যবহৃত হতে দেওয়া হবে না, যা ভারতের নিরাপত্তা স্বার্থের জন্য হুমকি সৃষ্টি করতে পারে।


বৈঠক শেষে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি জানান, প্রধানমন্ত্রী মোদি মিয়ানমারের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। একই সঙ্গে উভয় দেশ এ বিষয়ে একমত হয়েছে যে, একে অপরের ভূখণ্ড কোনোভাবেই নিরাপত্তাবিরোধী কর্মকাণ্ডের জন্য ব্যবহার করা যাবে না। যৌথ বিবৃতিতে বলা হয়, মিয়ানমারকে ভারতের গুরুত্বপূর্ণ ও নির্ভরযোগ্য অংশীদার হিসেবে উল্লেখ করেছেন মোদি। পাশাপাশি দুই দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা আরও শক্তিশালী করার অঙ্গীকারও ব্যক্ত করা হয়েছে।


আলোচনায় মিয়ানমারের চলমান শান্তি প্রক্রিয়াও উঠে আসে। এ সময় মোদি দেশটিতে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সংলাপের ওপর গুরুত্বারোপ করেন। ভারতের পররাষ্ট্র সচিব বলেন, এই কূটনৈতিক যোগাযোগকে মিয়ানমারের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন হিসেবে দেখা উচিত নয়। বরং প্রতিবেশী দেশটির সঙ্গে যোগাযোগ বজায় রাখা আঞ্চলিক স্থিতিশীলতা ও কৌশলগত স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ।


দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও সম্প্রসারণে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন নিয়েও আলোচনা হয়। এ সময় কালাদান বহুমুখী ট্রানজিট পরিবহন প্রকল্প এবং ভারত-মিয়ানমার-থাইল্যান্ড মহাসড়ক প্রকল্প দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে একযোগে কাজ করার প্রতিশ্রুতি দেয় উভয় দেশ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা