ঢাকা | |
সংবাদ শিরোনাম :
১৯ বছর আগে মেসির কোলের সেই শিশুই এবার তার প্রতিপক্ষ মেসির পথেই হাঁটছেন হ্যারি কেইন, আরও এক বিশ্বকাপ খেলার ইঙ্গিত ১১২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানের জামিন বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী মেসির শট ঠেকাতে ডানে ঝাঁপ, আলভারেজের জন্য বাঁয়ে-ইংল্যান্ডের ‘নকল’ ধরা আজান দিতে যাওয়ার পথে মুয়াজ্জিনকে গলা কেটে হত্যার চেষ্টা বিয়ের একদিন পর মসজিদে ঝুলছিল যুবকের মরদেহ, দেখার পর মামার মৃত্যু নরসিংদীতে খালে গোসল করতে নেমে তিন শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র-ইরানকে আবার আলোচনায় বসাতে চাপ সৃষ্টি করবে পাকিস্তান ‘সাদিক কায়েম জামায়াতে যোগদান করে ডাকসু ভিপি থাকার নৈতিকতা হারিয়েছে’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১ রানের ঐতিহাসিক জয় আয়ারল্যান্ডের

নারী টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন ইতিহাস লিখেছে আয়ারল্যান্ড। ত্রিদেশীয় সিরিজের গুরুত্বপূর্ণ ম্যাচে বৃষ্টিবিঘ্নিত লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজকে ১ রানে হারিয়ে
  • আপলোড সময় : ২ জুন ২০২৬, সকাল ৯:৪৪ সময়
  • আপডেট সময় : ২ জুন ২০২৬, সকাল ৯:৪৪ সময়
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১ রানের ঐতিহাসিক জয় আয়ারল্যান্ডের

নারী টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন ইতিহাস লিখেছে আয়ারল্যান্ড। ত্রিদেশীয় সিরিজের গুরুত্বপূর্ণ ম্যাচে বৃষ্টিবিঘ্নিত লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজকে ১ রানে হারিয়ে প্রথমবারের মতো এই সংস্করণে ক্যারিবীয়দের বিপক্ষে জয় তুলে নিয়েছে আইরিশ নারীরা। পাকিস্তানের বিপক্ষে জয়ের ধারাবাহিকতা ধরে রেখে টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয় পেয়েছে আয়ারল্যান্ড। দলের এই স্মরণীয় সাফল্যের নায়ক অধিনায়ক অরলা প্রেন্ডারগাস্ট। ব্যাট হাতে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে অপরাজিত ৭১ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি।


টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। আইরিশ বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণে পাওয়ার প্লের মধ্যেই তিনটি উইকেট হারায় তারা। এরপর জ্যানিলিয়া গ্লাসগোর ৩৬ ও ক্যাম্পবেলের ২১ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪১ রান সংগ্রহ করে ক্যারিবীয়রা। আয়ারল্যান্ডের হয়ে আভা ক্যানিং ও অরলা প্রেন্ডারগাস্ট দুটি করে উইকেট শিকার করেন। ১৪২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুঃস্বপ্নের সূচনা হয় আয়ারল্যান্ডের। ইনিংসের প্রথম ওভারেই কোনো রান যোগ হওয়ার আগেই দুই ব্যাটারকে হারায় দলটি। এমন কঠিন পরিস্থিতিতে দায়িত্বশীল ও আক্রমণাত্মক ব্যাটিংয়ে দলের হাল ধরেন অধিনায়ক অরলা প্রেন্ডারগাস্ট।


মাত্র ৪৬ বলে ১১টি চার ও একটি ছক্কার সাহায্যে ৭১ রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি। তার ব্যাটে ভর করেই ম্যাচে ফিরে আসে আয়ারল্যান্ড। বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার আগে ১৪ ওভার ১ বলে ৫ উইকেট হারিয়ে ৯৯ রান সংগ্রহ করেছিল আইরিশরা। পরে বৃষ্টি আইনে হিসাব কষে আয়ারল্যান্ডকে ১ রানের নাটকীয় জয়ী ঘোষণা করা হয়। এই জয়ের মাধ্যমে নারী টি-টোয়েন্টি ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন এক মাইলফলক স্পর্শ করল আয়ারল্যান্ড।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা