ঢাকা | |

সিরাজগঞ্জে যমুনা নদী থেকে যুবকের শিকলবাঁধা মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় যমুনা নদী থেকে হাত-পা শিকল দিয়ে বাঁধা অবস্থায় এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ
  • আপলোড সময় : ১ জুন ২০২৬, দুপুর ৩:০ সময়
  • আপডেট সময় : ১ জুন ২০২৬, দুপুর ৩:০ সময়
সিরাজগঞ্জে যমুনা নদী থেকে যুবকের শিকলবাঁধা মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় যমুনা নদী থেকে হাত-পা শিকল দিয়ে বাঁধা অবস্থায় এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। সোমবার (১ জুন) সকালে উপজেলার জোতপাড়া নৌকা ঘাটসংলগ্ন বেড়িবাঁধ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সকালে নদীতে একটি মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী বিষয়টি নৌ পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।


পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত মরদেহের দুই হাত ও দুই পা শিকল দিয়ে বাঁধা ছিল। শিকলের সঙ্গে তালাও লাগানো ছিল, যা ঘটনাটিকে রহস্যজনক করে তুলেছে। চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ প্রবীর ভট্টাচার্য জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। একই সঙ্গে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে।


পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। তদন্ত শেষে এ ঘটনার বিস্তারিত তথ্য জানা যাবে বলে আশা করা হচ্ছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়দের ধারণা, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত কোনো মন্তব্য করতে রাজি নয় আইনশৃঙ্খলা বাহিনী।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
মিয়ানমারে খনির বিস্ফোরক গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৪৫

মিয়ানমারে খনির বিস্ফোরক গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৪৫